Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

April 9, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন দায়িত্ব, নতুন চাপ-আর তার মধ্যেই দ্রুত একটি সিদ্ধান্ত। বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের পরপরই ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়ে এক ধরনের সাহসী বার্তা দিলেন তামিম ইকবাল। যেন বোঝাতে চাইলেন, এই কাঠামোর কেন্দ্রবিন্দুতেই থাকবেন ক্রিকেটাররা।

অ্যাড-হক কমিটি দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় নেয়নি। ৭ এপ্রিল প্রথম সভা, ৮ এপ্রিল দ্বিতীয় বৈঠক! এর মধ্যেই চূড়ান্ত হয় বহুদিনের আলোচিত একটি বিষয়। ঘরোয়া ক্রিকেটে খেলা নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে।

সংখ্যাগুলোই বলছে পরিবর্তনের গভীরতা। প্রথম শ্রেণির ক্রিকেটে ‘এ’ ক্যাটাগরির মাসিক বেতন ৩৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার থেকে ৫০ হাজার, আর ‘সি’ ক্যাটাগরিতে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগে ম্যাচ ফি ৭০-৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে সরাসরি ১ লাখ টাকা করা হয়েছে।

নারী ক্রিকেটেও এসেছে দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি। মাসিক বেতন ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকায় উন্নীত হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন ম্যাচ ফিতে-যেখানে আগে প্রতিটি ম্যাচে ৫ হাজার টাকা পাওয়া যেত, এখন টি-টোয়েন্টিতে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং দীর্ঘ সংস্করণের ম্যাচে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

Previous Post

জ্বালানি বাঁচাতে দিনে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Next Post

ফ্লাডলাইট নয়, সূর্যের আলোতে বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই

Related Posts

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
বিশেষ প্রতিবেদন

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

9
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
Next Post
এপ্রিলেই কিউই চ্যালেঞ্জ, বাংলাদেশ সফরের সূচি ঘোষণা

ফ্লাডলাইট নয়, সূর্যের আলোতে বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই

Discussion about this post

সর্বশেষ..

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD