Thursday, October 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

ফের পাকিস্তান ক্রিকেটে সন্ত্রাসী হামলা

August 7, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফের পাকিস্তান ক্রিকেটে সন্ত্রাসী হামলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

১১ বছর আগে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে লাহোরে সন্ত্রাসী হামলা হয়েছিল। মূলত এরপর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল দীর্ঘ সময়। তবে ধীরে ধীরে দেশটির অবস্থা পরিবর্তন হওয়ায় বেশ কয়েকটি দেশ সেখানে দ্বি-পাক্ষিক সিরিজ খেলে এসেছে। এরফলে এখন বড় দেশগুলোও দেশটি সফরে যেতে রাজি হচ্ছে। ঠিক এমন এক সময়ে পাকিস্তান ক্রিকেট ফের সন্ত্রাসী হামলার কবলে পড়েছে।

বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই অঞ্চলে আমন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করেছে। যে কারণে ম্যাচটা পন্ড হয়ে গেছে। তবে সৌভাগ্য সবার, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ খবর দিয়েছে দেশটির পত্রিকা দ্য নিউজ।

দ্য নিউজ প্রত্যক্ষদর্শীদের সূত্রে লিখেছে, ছানায় গ্রাউন্ড নামের মাঠে অনুষ্ঠেয় ফাইনালে অনেক দর্শকই ছিলেন। এর মধ্যে স্থানীয় রাজনৈতিক কর্মীরা ছিলেন, সংবাদকর্মীরা তো ছিলেনই। কিন্তু ম্যাচ শুরু হতেই দুঃস্বপ্নের শুরু। মাঠের কাছেই থাকা পাহাড় থেকে সন্ত্রাসীরা মাঠের দিকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এর মধ্যেই দ্রুত খেলোয়াড়, আম্পায়ার, সংবাদকর্মী, দর্শক – যে যেদিকে পেরেছেন, জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করেন। সৌভাগ্যবশত, পালিয়ে বাঁচতে পেরেছেন সবাই। প্রতিবেদনে এক দর্শককে উদ্ধৃত করে লেখা, গোলাগুলি এত বেশি হচ্ছিল যে আয়োজকেরা সঙ্গে সঙ্গেই ম্যাচ বাতিল করে দেন।

আগেই নাকি পুলিশের কাছে খবর ছিল ওই পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের আনাগোনার। এখন সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সেখানে দায়িত্বরত পুলিশ। এমনটাই জানিয়েছে ওরাকজাই জেলার পুলিশ কর্মকর্তা নিসার আহমাদ।

এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য নিরাপদ নয় পাকিস্তান। আর তাই বড় দেশগুলো দেশটিতে সফর করেনি। তবে অবস্থার পরিবর্তন হওয়ায় দেশগুলো নিজেদের অবস্থান থেকে সরে আসতে শুরু করেছিল। ঠিক এমন এক সময়ে পাকিস্তানের অখ্যাত এক ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে হয়ে গেল সন্ত্রাসী হামলা।

Related Posts

এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

বিসিবির কাভার্ডভ্যান থেকে ৮ লাগেজ উধাও, অধিকাংশ মালামাল

0
শেষ ওভারে ভারতকে হারিয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বড় হারে বিদায় মাহমুদউল্লাহদের

0
বিগ ব্যাশে ফের দল পেলেন রিশাদ, এবার কি মিলবে সুযোগ?
বিশেষ প্রতিবেদন

বিগ ব্যাশে ফের হোবার্টের জার্সিতে রিশাদ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD