এ যেন বলিউডেরই আরেক গল্প! একবার গুঞ্জন রটে ভাঙ্গছে- কোহলি-আনুশষ্কার প্রেম। আবার রটে-শিগগিরই সাতপাকে বাধা পড়ছেন এই লাভবার্ড!
এই সমযটাতে বেশ কয়েকটি মিডিয়া বলছিল ভাঙ্গছে তাদের প্রেম। কিন্তু ভারতীয় টেস্ট অধিনায়ক সব খবরকে মিথ্যে বলে উড়িয়ে দিলেন। বললেন ”সব ঢাহা মিথ্যে।’ সবার সামনে বলিউড সুন্দরীকে ‘মাই লাভ’ বলেও সম্বোধন করলেন কোহলি।
জানা গেল ফের লিভ টুগেদার চলবে দুজনের। মুম্বাইয়ের ওরলি অ্যাপার্টমেন্টের একটি বিলাসবহুল ফ্ল্যাটে একসঙ্গে থাকবে দু’জন! বিয়ের আগে নিজেদের ভাল ভাবে চেনার জন্যই নাকি লিভ টুগেদার করবেন।
এরপর ব্যাটে-বলে মিললেই বাজবে সানাই। ব্যান্ড-বারাত নিয়ে নিয়ে হাজির হবেন বিরাট!

























