Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফিরেই টেস্ট র‌্যাংকিংয়ে চমক স্মিথের

August 20, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
স্মিথের ব্যাটে বিস্ময়
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দুঃসময়ের অধ্যায়টা পেছনে ফেলে এসেছেন তিনি। বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা শেষে বিশ্বকাপে ফিরেই ঝড় তুলেছিলেন স্টিভেন স্মিথ। সাদা পোশাকে বিরতি শেষে ফিরেও একই দাপট। চলতি অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচেই তিন সেঞ্চুরি তুলেছেন এই অস্ট্রেলিয়ান। তার পথ ধরে আইসিসি জানিয়েছে স্মিথ এখন টেস্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান। এজন্য তিনি পেছনে ফেলেছেন কেন উইলিয়ামসনকে। বিরাট কোহলির কাছাকাছি আছেন তিনি।

সদ্য ঘোষিত আইসিসির নতুন র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা কোহলির (৯২২) চেয়ে মাত্র ৯ রেটিং পয়েন্টে পিছিয়ে আছেন স্মিথ (৯১৩)। লর্ডস টেস্টে এক ইনিংস ব্যাট করেই টপকে যান উইলিয়ামসনকে (৮৮৭)।

বোলিং র‌্যাংকিংয়ে আগের মতই শীর্ষে রয়েছেন প্যাট কামিন্স। তবে এ ডানহাতি রেটিং পয়েন্টে (৯১৪) গড়েছেন রেকর্ড। মানে গ্লেন ম্যাকগ্রার সর্বোচ্চ রেটিং পয়েন্ট স্পর্শ করেছেন তিনি। এতদিন অস্ট্রেলিয়ার ইতিহাসে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা রেটিং পয়েন্ট ছিল ম্যাকগ্রার (৯১৪)। যা তিনি করেছিলেন ২০০১ অ্যাশেজের ওভাল টেস্টে। আরেক অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স আগে থেকেই ছিলেন বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। এবার এই ফাস্ট বোলার ছুঁয়েছেন পূর্বসূরি গ্লেন ম্যাকগ্রার রেকর্ড।

অ্যাশেজে প্রথম টেস্টে ৭ উইকেটের পর লর্ডসে ম্যাচে ৬ উইকেট নেন কামিন্স। রেটিং পয়েন্ট ১৬ বেড়ে দাঁড়িয়েছে ৯১৪। এটি তার নিজের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। একইসঙ্গে স্পর্শ করেন অস্ট্রেলিয়ার ইতিহাসেই বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা রেটিং পয়েন্ট। ২০০১ অ্যাশেজের ওভাল টেস্টের পর ম্যাকগ্রার রেটিং পয়েন্ট ছিল ৯১৪।

বোলারদের সর্বকালের সেরা রেটিং পয়েন্টে ম্যাকগ্রা ও কামিন্সের যৌথ অবস্থান পঞ্চম। ১৯১৪ সালে সিডনি বার্নসের অর্জন করা ৯৩২ রেটিং পয়েন্ট বোলারদের মধ্যে ইতিহাসে সর্বোচ্চ।

 

Previous Post

বিপিএলে এবার যা চাইছে ঢাকা-খুলনা-রাজশাহী

Next Post

দেখে নিন বাংলাদেশ সফরের আফগান দল

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি
বিশেষ প্রতিবেদন

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

6
Next Post
দেখে নিন বাংলাদেশ সফরের আফগান দল

দেখে নিন বাংলাদেশ সফরের আফগান দল

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

জয়ের সুবাস নাকি সমতায় ফেরা-মিরপুরে নিষ্পত্তি

by cricbdadmin
0
5

চট্টগ্রামের দাপুটে জয়ের পর সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ মিরপুরের শেষ ম্যাচের দিকে তাকিয়ে। এক ম্যাচ হাতে রেখেই ট্রফির খুব...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD