Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফিরলেন মাশরাফি

September 7, 2013
in নিউজ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফিরলেন মাশরাফি
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রিমিয়ার লিগ শুরুর আগে খুলনায় তিনদিনের প্রাকটিস ম্যাচে রান পেলেন মুশফিকুর রহীম। ইনজুরি ও ফিটনেস ঘাটতি কাটিয়ে এ ম্যাচেই ছয় মাস পর আবার মাঠে ফিরলেন মাশরাফি বিন মতুর্জা। জাতীয় দলের সহঅধিনায়ক মাহমুদউল্লাহর নেতৃত্বে লাল দলের হয়ে মাঠে নেমেছেন তিনি। বল হাতে ইনিংসের সূচনাও করেছেন। তবে মাঠে ফেরার দিন উইকেটের দেখা মেলেনি। ১০ ওভারে ২৬ রান দিয়ে বাকি তিন পেসার সাজেদুল, শফিউল ও মুকতারের মতোই উইকেটশূন্য মাশরাফি বিন মর্তুজা।
মঙ্গলবার মাশরাফির মাঠে ফেরার দিনে উজ্জ্বল মুশফিকুর রহিম ও আবদুর রাজ্জাক। টপ ও প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ব্যর্থতায় ধুঁকছিল সবুজ দল। একাই টেনে তুলেছেন অধিনায়ক মুশফিক। দিন শেষে ৬৯ রানে অপরাজিত সবুজ দল অধিনায়ক। আর পেসারদের ব্যর্থতায় প্রথম দিন মাত্র ৪ উইকেটের পতন ঘটেছে-তার সব ক’টিই পেয়েছেন বাঁহাতি স্পিনার রাজ্জাক।
বৃষ্টি তিনদিনের খেলার প্রথম দিন বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টিতে দু’দফা খেলা বিঘ্নিত হয়েছে। প্রথমবার ১৪ নম্বর ওভারে। আর পরের বার ৪২ নম্বর ওভারে। দেশে ফিরে অনভ্যস্ত ইংলিশ কন্ডিশনের ধোঁয়া তুললেও আসলে যে তারা কেউই ফর্মে নেই-কাল তার প্রমাণ মিলেছে আরেকবার। ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড ঘুরে আসা জহুরুল ইসলাম (১৯), রকিবুল হাসান (১৭) ও মমিনুল (১৪) ব্যর্থ। ফিটনেসে ঘাটতির কারণে যাকে ইংল্যান্ড পাঠানো হয়নি, সেই শাহরিয়ার নাফীসও রান পাননি। ফিরে গেছেন ২৩ রানে। কিন্তু মুশফিক ঠিকই ব্যাট হাতে জ্বলে উঠেছেন। চাপের মুখেও ইচ্ছেমতো খেলেছেন। ১৪৪ মিনিট ক্রিজে থেকে ১১০ বলে ৬৯ রানে নটআউট মুশফিক ৫২ রানই করেছেন চার (৭টি) ও ছক্কা (৪টি) দিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি সবুজ : ১৫৬/৪, ৬৪ ওভার (জহুরুল ১৯, শাহরিয়ার নাফীস ২৩, রকিবুল ১৭, মমিনুল ১৪, মুশফিকুর ৬৯ ব্যাটিং, মেহরাব জুনিয়র ৯ ব্যাটিং; রাজ্জাক ৪/৩৬)।

Previous Post

কোয়ার্টার ফাইনালে সেরেনা

Next Post

শেষ মিনিটে কপাল পুড়ল

Related Posts

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে
বিশেষ প্রতিবেদন

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

4
চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

8
Next Post
শেষ মিনিটে কপাল পুড়ল

শেষ মিনিটে কপাল পুড়ল

Discussion about this post

সর্বশেষ..

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
4

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
8

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD