Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফিনিশার খোঁজার গল্পে মাহমুদউল্লাহই সমাধান

January 6, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ফিনিশার খোঁজার গল্পে মাহমুদউল্লাহই সমাধান
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

বিপিএলের এবারের আসরে মাহমুদউল্লাহ রিয়াদ যেন নতুন করে নিজের গুরুত্বটা মনে করিয়ে দিচ্ছেন। নিলামের প্রথম ধাপে অবিক্রিত থাকা এই অভিজ্ঞ ক্রিকেটারকে শেষ দিকে দলে নেয় রংপুর রাইডার্স। মাঠে নামার পর সেই সিদ্ধান্তের পূর্ণ প্রতিদান দিচ্ছেন তিনি। চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে ব্যাট করা, ম্যাচের শেষটা ঠান্ডা মাথায় সামলানো, সব মিলিয়ে রংপুরের জয়ের গল্পে মাহমুদউল্লাহ এখন অবিচ্ছেদ্য অংশ।

চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে সোমবার ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে ৫ উইকেটের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এর আগে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৬ বলে ৩৪ এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। টানা তিন ম্যাচে দলের জয়ে বড় অবদান রেখে রংপুর শিবিরে আস্থার নাম হয়ে উঠেছেন এই ব্যাটিং অলরাউন্ডার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর বর্তমান ব্যাটিং ছন্দ নিয়ে রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘মাহমুদউল্লাহ এখন যে ব্যাটিং করছে, ওর গত ৩-৪ বছরের মধ্যে সেরা। ওর ক্যারিয়ারের সেরা সময় ছিল হাথুরুসিংহের সময়, ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত। এখনো অসাধারণ সময় কাটাচ্ছে। আমাদের সৌভাগ্য তাকে পাওয়া।’

নিলামে মাহমুদউল্লাহকে নিয়ে তাদের ভাবনা শুরু থেকেই স্পষ্ট ছিল বলে জানান আশরাফুল। তিনি বলেন, ‘আমরা যখন নিলামে বসেছিলাম, একজন ফিনিশার প্রয়োজন ছিল। মাহমুদউল্লাহর অভিষেক ২০০৭ সালে। তার পর থেকে আমরা সবাই জানি, এই ভূমিকাটা সে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা জানতাম যে, এই পজিশনে একজনকে দরকার ও মাহমুদউল্লাহর চেয়ে ভালো কেউ নেই।’

অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহর মানসিক শক্তি ও ম্যাচ সেন্সকেও বড় সম্পদ মনে করেন আশরাফুল। তার ভাষায়, ‘মাহমুদউল্লাহ তো আমাদের কিংবদন্তি ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে সব মিলিয়ে যদি দেখেন, যারাই কিংবদন্তি ক্রিকেটার, বিশেষ করে যারা ব্যাটার, তাদের অল্প ব্যাটিং করলেই হয়। তারা মস্তিষ্কের কাজটাই বেশি করেন।’

ফিটনেস ও প্রস্তুতির জায়গায় মাহমুদউল্লাহর পরিবর্তনও চোখে পড়ছে বলে জানান এই সাবেক ব্যাটিং তারকা। আশরাফুল বলেন, ‘সে (মাহমুদউল্লাহ) এখন প্রচুর ফিটনেসের কাজ করে। এটা আসলে মূল ব্যাপার হওয়া উচিত। যারা ভালো ব্যাটার, তাদের বেশি বোলিং করা লাগে না, আমি মনে করি। কিন্তু সে প্রচুর ট্রেনিং করে এবং যে টুর্নামেন্ট খেলবে, সেটার জন্য ভালোমতো প্রস্তুতি নেয়। এখন নিয়মিত ফিটনেস নিয়ে কাজ করে, জিম করে এবং মস্তিষ্ক দিয়ে কাজ করে।’

রংপুর রাইডার্সের সাফল্যে মাহমুদউল্লাহর পাশাপাশি বড় অবদান রাখছেন মুস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে দলে নেওয়া এই বাঁহাতি পেসার ডেথ ওভারে কার্যকর বোলিং করে প্রতিটি ম্যাচেই দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে আশরাফুল বলেন, ‘অবশ্যই, বিশেষ করে শেষ ম্যাচে ঢাকার সঙ্গে অসাধারণ জয়। মুস্তাফিজ যে শেষ ২ ওভার বল করেছে (৬ রান দিয়েছে)। বিশ্ব চ্যাম্পিয়ন এই ফরম্যাটের জন্য, যেকোনো দলের জন্য সে গুরুত্বপূর্ণ। আমরা খুব সৌভাগ্যবান যে মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করতে পেরেছি। তাকে যে কারণে নিয়েছি, সে পারফরম্যান্সটা পাচ্ছি তার কাছ থেকে।’

আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি মুস্তাফিজের ওপর কোনো প্রভাব ফেলেনি বলেও জানান আশরাফুল। তিনি বলেন, ‘না ও একদমই চিলমুডে আছে। এগুলো নিয়ে একদমই চিন্তিত না। এখন রংপুর রাইডার্স নিয়ে মনোযোগী সে, পরে যা আসবে সেটা নিয়ে।’

ফিনিশার হিসেবে মাহমুদউল্লাহর গুরুত্ব আবারও তুলে ধরে আশরাফুল বলেন, ‘নিলামে যখন দল করেছিলাম, আমাদের ফিনিশার দরকার ছিল। আমরা সবাই জানি বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদ ২০০৭ সাল থেকে এই রোলে কত ম্যাচ ফিনিশ করেছিল, এই পজিশনে প্লেয়ার দরকার। মাহমুদউল্লাহর চেয়ে বেটার কেউ আর নাই। প্রথম ম্যাচ আনলাকি, ১ বলের জন্য নেমেছিলেন। এখন গত ৩-৪ বছরের মধ্যে ক্যারিয়ারের সেরা সময়টা। যদিও ২০১৪-১৮ পর্যন্ত হাথুরুর অধীনে ওর ক্যারিয়ারের সেরা সময় ছিল আমি মনে করি, গড় প্রায় ৫০। এখনও অসাধারণ সময় কাটাচ্ছে। আমরা মাহমুদউল্লাহকে পেয়ে ভাগ্যবান, মুস্তাফিজের মতো।’

অনুশীলন ও প্রস্তুতির প্রসঙ্গে মাহমুদউল্লাহর পেশাদারিত্বের প্রশংসা করে আশরাফুল বলেন, ‘দেখেন যারা লিজেন্ড, মাহমুদউল্লাহ আমাদের একজন লিজেন্ড, দেখবেন যারা বিশেষ ব্যাটার, তাদের অল্প ব্যাট করলেই হয়। তারা ব্রেইনের কাজ বেশি করে। সে এখন ফিটনেসের কাজ বেশি করে, এটাই দরকার। ভালো ব্যাটারদের বেশি প্র্যাকটিস লাগে না। তবে সে অনেক ট্রেনিং করে, মুশফিক-মাহমুদউল্লাহ ওরা অনেক ট্রেনিং করে। যখন যে টুর্নামেন্টে খেলবে সে অনুযায়ী প্রস্তুতি নেয়, ফিটনেস, জিম, ব্রেইন নিয়ে কাজ করে থাকে।’

Previous Post

মেয়ার্সের ঝড়ো হাফ সেঞ্চুরি, মাহমুদউল্লাহর দৃঢ়তায় রংপুরের টানা জয়

Next Post

আলোচনা ছাড়াই মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত?

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

আলোচনা ছাড়াই মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত?

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD