Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফাইনালের আগে আলোচনায় ইনজুরি

September 23, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফাইনালের আগে আলোচনায় ইনজুরি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার শিরোপা লড়াই। মঙ্গলবার সন্ধ্যায় ট্রফির জন্য মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচকে সামনে রেখে প্রশ্ন উঠেছে কারা ফেভারিট?
সাম্প্রতিক ক্রিকেট আর হেড টু হেড দেখলে অবশ্য এগিয়ে রাখতে হচ্ছে আফগানদের। টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে বাংলাদেশ। আবার দুই দল সবশেষ পাঁচ দেখায় টাইগাররা জিতেছে মাত্র একটি ম্যাচ। যদিও চট্টগ্রামে গত শনিবার ৪ উইকেটে জিতে আত্মবিশ্বাস বাড়িয়েছেন সাকিব আল হাসানরা।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। জানালেন হেড কোচ রাসেল।
তিনি বলেন, ‘দেখুন, আমরা জানি আফগানিস্তান খুব ভালো দল। কিন্তু আমরা জানি যে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আমাদের কৌশল ঠিক রেখে মানসিক ভাবে যদি প্রস্তুত থাকা। ফলে আফগানিস্তানকে হারানো সহজ হবে। আর এভাবে বাংলাদেশ জিতলেও অবাক হবো না।’

যদিও দেশের মাঠে ঠিকঠাক মতো ছন্দে নেই দল। এনিয়ে রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমরা এখনো আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। এখনো সময় রয়েছে ভালো করার, নির্দিষ্ট কিছু জায়গায় যেটা করতে পারলে ভালো খেলা সম্ভব। বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। প্রথম ৫-৬ ওভারে ২-৩টা উইকেট হারাচ্ছি। প্রথম ১০ ওভারে আমরা বেশি উইকেট হারিয়ে ফেলছি। এই জায়গাটাতে আরও বেশি মনোযোগী হতে হবে। ১৫ ওভারের মধ্যে যেনো ২টা উইকেটের বেশি হারাতে না হয়, যাতে শেষ ৫ ওভারে বেশি রান তোলায় মনোযোগী হতে পারি।’

ইনজুরি নিয়েও সমস্যা আছে দলে। তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম যিনি অভিষেকেই উঠে এসেছিলেন আলোচনায়, তার খেলা নিয়ে আছে শঙ্কা। এই প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘এটা বলা খুব কঠিন। তার বাম হাতে তিনটা সেলাই পড়েছে যেটা তার বোলিং হাত নয়। কিন্তু খেলতে হলে শুধু বোলিং নয় ফিল্ডিংও করতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচের প্রযোজনীয় সময়ে ক্যাচ ধরতে হতে পারে। বোলিং করা সময় হাতে লাগতে পারে। কোচ হিসেবে আমি মনে করি পুরোপুরি ফিট না হয়ে খেলা উচিৎ না।’

আফগান দলেও রয়েছে দুঃসংবাদ। চোটের কারণে মঙ্গলবার নাও খেলতে পারেন রশিদ খান। তবে যদিও অধিনায়ক জানিয়ে দিলেন, যদি ১০ ভাগও সুস্থ থাকেন তবেই মাঠে নামবেন। তার মানে টাইগারদের তিনি এক প্রকার হুমকি দেন।

সেটা যাই হোক, রুদ্ধশ্বাস ম্যাচের মঞ্চ তৈরি। প্রশ্নটা তোলাই থাকল- ট্রফি উঠবে কার হাতে?

Previous Post

নিউজিল্যান্ড যাচ্ছে অনুর্ধ্ব-১৯ দল

Next Post

মুগ্ধ করার মতোই রশিদ খানের দেশপ্রেম

Related Posts

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
Next Post
মুগ্ধ করার মতোই রশিদ খানের দেশপ্রেম

মুগ্ধ করার মতোই রশিদ খানের দেশপ্রেম

Discussion about this post

সর্বশেষ..

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD