Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আশার ফানুস উড়ালেন মাহমুদউল্লাহ

October 24, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
রুবেল-মাহমুদুলে হাসিমুখ মাহমুদউল্লাহর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট 

অনেকটা কপাল গুনেই বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। রোববার কাঙ্ক্ষিত ফাইনালে তারা নাজমুল একাদশের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু দুপুর দেড়টায়। তার আগে এ ম্যাচে ভালো কিছু করে দেখাতে আশাবাদী মাহমুদউল্লাহ রিয়াদ।

বিসিবি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বটা মাহমুদউল্লাহ একাদশের খুব একটা ভালো যায়নি। ৪ ম্যাচে মোটে দুই জয় পাওয়ার পাশাপাশি রান রেট ছিল তলানির দিকে। ফাইনালে উঠতে তাদের তাকিয়ে থাকতে হয়েছে নাজমুল একাদশ ও তামিম একাদশের ম্যাচের দিকে। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে তামিমরা ৭ রানে হারার ফলে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট পায় রিয়াদের দল।

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত রিয়াদ, ‘প্রথমে আলহামদুলিল্লাহ, আমরা এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছি। আগের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। বলা যায় সৌভাগ্যক্রমে আমরা ফাইনাল খেলছি। একদিন থেকে ভালো লাগছে। কারণ অনেকদিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি।’

তিনি আরো বলেন, ‘করোনার সময় ক্রিকেট বন্ধ ছিল এবং আলহামদুলিল্লাহ বিসিবির উদ্যোগে আমরা সবাই ভালো একটা টুর্নামেন্ট খেলছি। আমরা তো সেটার ফাইনালও খেলতে পারছি। তো সেদিক থেকে আমরা সবাই মুখিয়ে আছি যেন ফাইনালে ভালো খেলতে পারি।’

শ্রীলঙ্কা সফর না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে প্রেসিডেন্টস কাপ। লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা না থাকলেও পারফর্ম দিয়ে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন ক্রিকেটাররা। এখানেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন রিয়াদ,‘যদিও এটা একটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কিন্তু আমার মনে হয় আমরা প্রতিটা খেলোয়াড়ই খুব সিরিয়াসলি খেলেছি। সবাই খুব প্রতিযোগিতামূলকভাবেই খেলেছি। সবার ভেতরেই সেই প্রতিযোগিতাটা ছিল, যেন আমরা একজন আরেকজনের চেয়ে ভালো করতে পারি।’

Related Posts

শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD