Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রথম সভাতেই বিসিবির একাধিক মেগা প্রকল্প অনুমোদন

June 10, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে। বহুল আলোচিত নির্বাচনের পর অনুষ্ঠিত এই বৈঠকে দেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ও বাজেট অনুমোদন করা হয়েছে।

বিসিবির নির্বাচন শেষে ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত করা হয়। এর মধ্যে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুইজন পরিচালক অন্তর্ভুক্ত হন। তবে পরবর্তীতে একজন পরিচালক পদত্যাগ করায় ২৪ জন পরিচালকের উপস্থিতিতে প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে পরিচালনা পর্ষদের সদস্য মীর শাকরুল আলম সিমান্তের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

সভায় দেশের প্রধান ক্রিকেট ভেন্যু মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্টেডিয়ামে একটি সুইমিং পুল নির্মাণ এবং বিদ্যমান জিমনেশিয়াম সুবিধা আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় ব্যয় অনুমোদন করেছে বোর্ড। এছাড়া সাধারণ দর্শকদের সুবিধা বাড়াতে গ্যালারিতে ছাউনি স্থাপন এবং টয়লেট সংস্কারের জন্যও বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় দলের খেলোয়াড়দের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি নতুন টিম বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিংরুম, খেলোয়াড়দের ডাইনিং রুম এবং ভিউয়িং এরিয়া উন্নয়নের জন্যও প্রয়োজনীয় বাজেট অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।

Previous Post

লিজেন্ডস তারকা এবার ইংল্যান্ডে, কেন্টে খেলবেন হাসান

Next Post

কার্ডিফ থেকে মিরপুর, অস্ট্রেলিয়া বধের আরেক সাক্ষী আশরাফুল

Related Posts

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

4
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

8
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

9
Next Post
নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

কার্ডিফ থেকে মিরপুর, অস্ট্রেলিয়া বধের আরেক সাক্ষী আশরাফুল

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
4

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

by cricbdadmin
0
9

আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা কখনোই লুকিয়ে রাখেননি সাকিব আল হাসান। একসময় গর্ব করেই বলেছিলেন, ‘দল তো মানুষ একটাই করে’।...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ

by cricbdadmin
0
12

হারারে টেস্টে পরাজয়ের হতাশা কাটিয়ে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। টেস্টে কন্ডিশনের সঙ্গে মানিয়ে...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ

by cricbdadmin
0
8

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সফল অভিষেকের পর এবার ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্ট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD