Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দেশের বাইরে সেঞ্চুরি পেলেন মুমিনুল

April 29, 2021
in ক্রিকেট ক্যানভাস, ক্রিকেট সাফারি, বিশেষজ্ঞ কলাম, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশের বাইরে সেঞ্চুরি পেলেন মুমিনুল

বিদেশের মাটিতে প্রথম শতক পেলেন মুমিনুল হক

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে প্রতীক্ষার অবসান! এনিয়ে কতো কথাই না শুনতে হয়েছে তাকে। কিন্তু তিনি নীরবে লড়ে গেছেন। তার পুরস্কার মিলল এবার। দেশের বাইরেও মুমিনুল হক পেলেন তিন অঙ্কের দেখা। ক্যান্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই স্বপ্নপূরণ।

ক্যান্ডিতে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরিতেই নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। ইনিংসের ১১১তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকে কাট করে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। আগের দশটি শতকই ছিল দেশের মাঠে।

মুমিনুলের ঘরের মাঠে ব্যাটিং গড় ৫৬.৩৯। বিদেশে মাত্র ২২.৩০। এবার সাফল্য মিলল। ৬৪ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেন তিনি। বৃহস্পতিবার অনেকটাই সতর্ক ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারে পা রাখেন মুমিনুল। ধৈর্যের প্রতীক হয়ে উঠেন তিনি। হাফ সেঞ্চুরি করেন ১১৭ বলে। সেঞ্চুরিতে পৌঁছতে আরও ১০৭ বল। ধনঞ্জয়া ডি সিলভার বল কাট করে পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ৯৭ থেকে সেঞ্চুরিতে পা রাখেন।

বাঁহাতি এ ব্যাটসম্যান প্রথম ১২ টেস্টে সাতটি অর্ধশতক আর চারটি সেঞ্চুরিতে দেশসেরাদের একজন হয়ে উঠেন। তিনি টেস্ট স্পেশালিস্ট হিসেবেই লড়ে যাচ্ছেন। এখন তো দলের ক্যাপ্টেনও। ১১ সেঞ্চুরি নিয়ে সতীর্থ তামিম ইকবালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিলেন তিনি। ৯টি সেঞ্চুরি নিয়ে তামিম রয়েছেন বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে।

Previous Post

সাকিবকে ছাড়াই মাঠে কলকাতা

Next Post

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে দেড়শ রান ক্লাবে শান্ত

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
ষষ্ঠ বাংলাদেশি হিসেবে দেড়শ রান ক্লাবে শান্ত

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে দেড়শ রান ক্লাবে শান্ত

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD