Friday, September 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

পিসিবি চেয়ারম্যান পদচ্যুত

February 10, 2014
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পিসিবি চেয়ারম্যান পদচ্যুত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ফের উলটপালট! পিসিবি চেয়ারম্যানের পদ হারিয়েছেন জাকা আশরাফ। শুধু চেয়ারম্যানই নন, গোটা পিসিবির পরিচালনা পর্ষদকে বাতিল করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সেই সঙ্গে আট সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। আগামী তিনমাসের মধ্যে এই অ্যাডহক কমিটি পিসিবির পরিচালনার জন্য নতুন চেয়ারম্যানকে খুঁজে নেবে।
বরখাস্ত। বাতিল। পদ থেকে হটিয়ে দেয়াÑএসব বিষয় পাকিস্তান ক্রিকেটে নতুন কোন ঘটনা নয়। পিসিবি চেয়ারম্যানের পদ হারানোও তাই জাকা আশরাফের জন্য প্রথমবার ঘটল তা কিন্তু নয়! গত আটমাসের মধ্যে এনিয়ে দ্বিতীয়বারের মতো তিনি পিসিবি চেয়ারম্যানের পদ থেকে বহিস্কৃত হলেন! বিতর্কিত নির্বাচনের মাধ্যমে পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আশরাফ গত বছরের মে মাসে দায়িত্ব হারান। ইসলামাবাদের একটি আদালত পিসিবির চেয়ারম্যান পদে তার নির্বাচনকে ‘সন্দেহজনক’ এবং ‘কেলেঙ্কারি’ বলে রুল জারি করে তাকে এই পদ থেকে হটিয়ে দেয়। অবশ্য আইনি লড়াইয়ে লড়ে জাকা আশরাফ চলতি বছর জানুয়ারি মাঝামাঝি ফের পিসিবি চেয়ারম্যানের গদিতে বসেন।
সম্প্রতি আইসিসিতে বিগ থ্রি’র বিপক্ষে যে কয়েকজন জোর গলায় প্রতিবাদ জানিয়েছিলেন তাদের একজন ছিলেন জাকা আশরাফ। তবে ধারণা করা হচ্ছেÑএই ক্রিকেট কুটনীতিতে জাকা আশরাফ ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলেই পাকিস্তান সরকার তাকে পিসিবি থেকে আরেকদফা হটিয়ে দিয়েছে।
আশরাফকে সরিয়ে দেয়ার পর পিসিবি পরিচালনার জন্য যে আট সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে তাদের সবাই কখনো না কখনো পিসিবিতে ছিলেন। এই অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার খান। শাহরিয়ার একসময় পিসিবির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন।
পিসিবির নতুন অ্যাডহক কমিটি: শাহরিয়ার খান, নাজাম শেঠি, জহির আব্বাস, নাভিদ আকরাম চিমা, সাকিল শেখ, ইউসুফ নাসিম খোকার, ইকবাল কাশিম ও ইজাজ চৌধুরী।

Related Posts

হেলমেটেও দলীয় পরিচয়, এনসিএলে নতুন উদ্যোগ বিসিবির
ক্রিকেট ক্যানভাস

হেলমেটেও দলীয় পরিচয়, এনসিএলে নতুন উদ্যোগ বিসিবির

0
বৃষ্টিতে ভেসে গেল ফাইনাল, জিডি ট্রফিতে চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯
বিশেষ প্রতিবেদন

জিডি ট্রফির চ্যাম্পিয়নদের সামনে আফগান চ্যালেঞ্জ

0
ওপেনিংয়ে নেমেও ব্যর্থ মিরাজ, চলছেই হতাশার গল্প
বিশেষ প্রতিবেদন

মিরাজের হতাশার এক ম্যাচ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD