পাকিস্তান সুপার লিগে (পিএসএল) থাকছেন সাকিব আল হাসানও। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের এই তারকার সঙ্গে কথা মৌখিক কথাও হয়ে গেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হবে এই টি-টুয়েন্টি টুর্নামেন্ট।
রোববার পিএসএল’র লোগো উন্মোচন অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সাকিব খেলছেন এই টুর্নামেন্টে। এছাড়া থাকছেন- কেভিন পিটারসেন, ডোয়াইন ব্রাভো, কিয়েরন পোলার্ড, ড্যারেন স্যামি। এরমধ্যে পিটারসেন নিজেই নিশ্চিত করেছেন তিনি খেলছেন পিসিএলে।
টুর্নামেন্ট শুরুর সময়টা ঠিক হলেও এখনো দল আর ফ্রাঞ্চাইজি ঠিক করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।



