Wednesday, April 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পারিশ্রমিক কম হলেও প্রিমিয়ার লিগ খেলবে ক্রিকেটাররা!

March 10, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পারিশ্রমিক কম হলেও প্রিমিয়ার লিগ খেলবে ক্রিকেটাররা!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত বছরের মার্চে প্রথম রাউন্ডের পরেই করোনার জন্য স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। যে কারণে বেশিরভাগ ক্রিকেটারই পড়েছেন আর্থিক সমস্যায়। আর তাই অচলাবস্থা কাটাতে ক্রিকেটাররা কম পারিশ্রমিকেও এবার এ টুর্নামেন্ট খেলতে রাজি। এমনটাই জানিয়েছেন, ডিপিএলের আয়োজক সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ।

আগামী মে-জুনে স্থগিত হওয়া ডিপিএল আয়োজন করবে বিসিবি। তবে এবার ওয়ানডে ফরম্যাটে এ টুর্নামেন্ট না হয়ে হতে পারে টি-টুয়েন্টি ফরম্যাটে। যে কারণে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমে যেতে পারে। ক্রিকেটাররা নাকি তাতেও রাজি। এ ব্যাপারে ইনাম আহমেদ বলেন, ‘আমরা ঐ লিগটিকেই শেষ করতে চাই। ফরম্যাট বদলে করা যায় কি না দেখব।’

টি-টুয়েন্টি ফরম্যাটের জন্যই তাহলে ক্রিকেটারদের পারিশ্রমিক কমে যাবে? এ ব্যাপারে ইনাম বলেন, ক্লাব ও কোয়াবের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, ‘এটা কোয়াবের সাথে আলোচনা করতে হবে, ক্লাবদের সাথে আলোচনা করতে হবে। আমার মূল লক্ষ্য থাকবে খেলোয়াড়রা যেন ভালো পারিশ্রমিক পায়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা আমাকেই আগেই বলেছে- একটা টুর্নামেন্ট করেন, যদি আমাদের কিছু কন্সিডার করতে হয়, পারিশ্রমিক একটু কেটে রাখতে হয়- আমরা করতে পারি। আলোচনা করে সেই সিদ্ধান্তে আসব।’

ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ থাকায় অনেকেই ক্ষেপ খেলে আয় করছেন। ব্যাপারটি জেনেও চুপ সিসিডিএম। এ নিয়ে ইনাম বলেন,
বলেন, ‘বিশ্বাস করবেন না- গত চার মাসে কত ফোনকল আমি পেয়েছি খেলোয়াড়দের, তারা পরিবার নিয়ে কত কঠিন পরিস্থিতিতে আছে। টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময়ও অনেকে বলেছে- যে করেই হোক আমাদের একটা খেলা মাঠে দেন। তাদের কথা চিন্তা করে… কোয়াবের সাথে বারবার কথা বলছে। দুর্জয় ভাই, সুজন ভাই; বোর্ড সভাপতিও এটা নিয়ে ভাবছেন।’

টুর্নামেন্ট ফের শুরুর করার কথা ভাবছে সিসিডিএম। ইনামও তাই বললেন নতুন করে,‘কীভাবে টুর্নামেন্ট চালু করা যায়, আমরা ক্লাবগুলোর কাছ থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে আসতে পারি… খেলোয়াড়দের কথা চিন্তা করে খেলা চালু রাখতে হবে। ১২ দলে দুইশর উপর খেলোয়াড় খেলে। অনেক খেলোয়াড়ের জন্য এটাই আয়ের মূল উৎস। তাদের অনেকের প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতেও নেই।’

Previous Post

কোচ হয়ে বাংলাদেশে আসছেন টাইবু-কটাম

Next Post

স্বস্তির নিঃশ্বাসে তামিম-সৌম্যরা কুইন্সটাউনে

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

7
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

5
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
স্বস্তির নিঃশ্বাসে তামিম-সৌম্যরা কুইন্সটাউনে

স্বস্তির নিঃশ্বাসে তামিম-সৌম্যরা কুইন্সটাউনে

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
7

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD