Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানের কাছে হেরে শঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

April 19, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানের কাছে হেরে শঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আরও একবার হোঁচট খেল বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করে টানা তিন জয় তুলে ছিল টাইগ্রেসরা। কিন্তু শেষটাতে এসে ব্যর্থতায় ধুঁকতে হচ্ছে নিগার সুলতানাদের। আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারের পর এখন বিশ্বকাপের টিকিটের জন্য অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।

আজ লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৮ রান। লক্ষ্য ছিল মাঝারি, কিন্তু তা-ও ধরে রাখতে পারেননি টাইগ্রেসরা। জবাবে ৩ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় স্বাগতিক পাকিস্তান।

প্রথম ওভারেই মারুফা আক্তার দেন সাফল্য, ফিরিয়ে দেন সাওয়াল জুলফিকারকে। কিন্তু এরপর বাংলাদেশের বোলারদের বাগে আনেননি মুনেবা আলি (৬৯) ও আলিয়া রিয়াজ (৫২*)। তাদের দৃঢ়তায় মাত্র ৩৯.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। ফারজানা হক ও নিগার সুলতানা ফিরেন দ্রুত। দলীয় ১০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর রিতু মনি (৪৮) ও ফাহিমা খাতুন (৪৪) চেষ্টা করলেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষদিকে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৭৮ রানের বেশি যেতে পারেনি।

পাকিস্তান ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়, তবে শঙ্কা রয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ যদি আজ শেষ ম্যাচে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারায়, তবে রান রেটের হিসেবে বাংলাদেশকে টপকে যেতে পারে তারা। বাংলাদেশের রান রেট +১.০৩৩ আর ওয়েস্ট ইন্ডিজের রান রেট –০.২৮৩।

সমান পয়েন্ট হলেও রান রেট ঠিক রাখতে ওয়েস্ট ইন্ডিজকে জিততে হবে অনেক বড় ব্যবধানে। থাইল্যান্ড যদি জয় পায়, তাহলে সরাসরি বিশ্বকাপের টিকিট বাংলাদেশের হাতে চলে আসবে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ১৭৮/৯ (রিতু মনি ৪৮, ফাহিমা ৪৪; ফাহিম সানা ৩ উইকেট)
পাকিস্তান: ৩৯.৪ ওভারে ১৮১/৩ (মুনেবা ৬৯, আলিয়া ৫২*)
ফল: পাকিস্তান জয়ী ৭ উইকেটে

Previous Post

১৭৮ রান নিয়ে বিপাকে বাংলাদেশ!

Next Post

হেরেও বিশ্বকাপে বাংলাদেশ, জিতেও স্বপ্ন ভাঙল উইন্ডিজের

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

3
Next Post
হেরেও বিশ্বকাপে বাংলাদেশ, জিতেও স্বপ্ন ভাঙল উইন্ডিজের

হেরেও বিশ্বকাপে বাংলাদেশ, জিতেও স্বপ্ন ভাঙল উইন্ডিজের

Discussion about this post

সর্বশেষ..

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

তামিমের কণ্ঠে সংস্কারের সুর, ‘কমিটি টিম’ বিতর্কে ইতি?

by cricbdadmin
0
10

ক্রিকেট মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষকে জবাব দেওয়াই ছিল তার পরিচয়। এখন সেই মানুষটিই বোর্ডরুমে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন ব্যবস্থার ভেতরের অসাম্য...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD