Wednesday, June 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

September 27, 2018
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের ক্রিকেট খেলছে বাংলাদেশ। আগের ম্যাচ শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হারিয়েছিল আফগানিস্তানকে। আর বুধবার শক্তিশালী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টাইগাররা উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। এই ম্যাচে জয় ছাড়া অন্য কোন পথ খোলা ছিল না। কারণ সামনে ছিল সহজ সমীকরণ- জিতলে ফাইনালে। হারলে বিদায়।
মাশরাফি বিন মর্তুজার দল জিতেই উঠে গেল এশিয়া কাপের ফাইনালে। বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে বাংলাদেশ উঠে গেল ফাইনালে। শুক্রবার দুবাইয়ে শিরোপার লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ ভারত।

এবার নিয়ে গত চার এশিয়া কাপের তিনটিতেই ফাইনালে উঠল লাল-সবুজের প্রতিনিধিরা। এরমধ্যে গত দুইবার ছিল দেশের মাটিতে। এবার সংযুক্ত আরব আমিরাতেও সাফল্য ধরে রাখল টাইগারা।

ম্যাচটাতে মাঠে নামার আগেই ছিল দুঃসংবাদ। ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। তাকে ছাড়াই অবশ্য দল তুলে নিল দারুণ এক জয়। বুধবারের এই ম্যাচে বাংলাদেশের ২৩৯ রানের সামনে পাকিস্তান ৯ উইকেটে ২০২ রানে আটকে যায়। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা চতুর্থ জয়।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের রান যখন ৩ উইকেটে ১২ তখন উইকেটে নামেন তিনি। সঙ্গী মোহাম্মদ মিথুনকে নিয়ে গড়েন প্রতিরোধ। দুর্দান্ত ইনিংসে ১১৬ বলে ৯৯ রান তুলেন মুশফিক। মোহাম্মদ মিথুন ফিরে যান ৬০ রানে। মুশফিকের সঙ্গে তিনি গড়েন ১৩৮ বলে ১৪৪ রানের জুটি। ম্যাচে শাদাব খানের করা ইনিংসের ২৬তম ওভারের ১ম বলেই ক্যারিয়ারের ৩০তম হাফসেঞ্চুরি পূর্ণ মুশফিক।

এর আগে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। প্রায় একবছর পর ওয়ানডে দলে ফিরে সৌম্য সরকার শুন্য রানে অাউট। কিছুতেই সুযোগ কাজে লাগাতে পারছেন না তিনি। তার বিদায়ের পথ ধরে দ্রুত আউট মুমিনুল হক এবং লিটন কুমার দাস।

জবাবে নামা পাকিস্তানকে শুরুতেই কোনঠাসা করে ফেলে বাংলাদেশ। তাদের ১৮ রানে শেষ ৩ উইকেট। এরপর ওপেনার ইমাম-উল-হক ও মিডলঅর্ডার ব্যাটসম্যান আসিফ আলীর ষষ্ঠ উইকেটে ৭১ রানের জুটি গড়েন। তবে শেষ রক্ষা হয়নি। বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে উড়ে যায় পাকিস্তান।

৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। মেহেদী হাসান মিরাজ ২৮ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২৩৯ (লিটন ৬, শান্ত ০, মুমিনুল ৬, মুশফিক ৯৯, মিঠুন ৬০ ইমরুল ৯, মাহমুদউল্লাহ ২৫, মিরাজ ১২, মাশরাফি ১৩, রুবেল ১, মুস্তাফিজ ১*; জুনাইদ ৪/২০, আফ্রিদি ২/৪৭, হাসান ২/৬০, নওয়াজ ০/৩৯, মালিক ০/১৪, শাদাব ১/৫২)।

পাকিস্তান: ৫০ ওভারে ২০২ (ফখর ১, ইমাম ৮৩, বাবর ১, সরফরাজ ১০, মালিক ৩০, শাদাব ৪, আসিফ ৩১, নওয়াজ ৮, হাসান ৮, ; মিরাজ ২/২৮, মুস্তাফিজ ৪/৪৩, মাশরাফি ০/৩৩, রুবেল ১/৩৮, মাহমুদউল্লাহ ১/৩৮, সৌম্য ১/১৯)।

ফল: বাংলাদেশ ৩৭ রানে জয়ী

ম্যাচসেরা: মুশফিকুর রহীম

Previous Post

চোট নিয়ে ভাবনায় তামিম

Next Post

ফাইনালে শিরোপায় চোখ রেখেই নামছে বাংলাদেশ

Related Posts

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

5
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

2
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

9
Next Post
ক্রিকেটাঙ্গনে একের পর এক দুঃসংবাদ!

ফাইনালে শিরোপায় চোখ রেখেই নামছে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

by cricbdadmin
0
5

হার্শা ভোগলের একটি মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের না খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায়...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
2

প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD