Sunday, June 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানকে ইনিংসে হারিয়ে রেকর্ড অজিদের

December 2, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানকে ইনিংসে হারিয়ে রেকর্ড অজিদের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নাটকীয় কিছুই হয়নি। এমন কী বৃষ্টিও পাশে দাঁড়ায়নি পাকিস্তানের। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ল অস্ট্রেলিয়া। পাকিস্তানকে ইনিংস ও ৪৮ রানে হারাল স্বাগতিকরা। এই জয়ে আজহার আলিদের হোয়াইটওয়াশ করল তারা।

গোলাপি বলের টেস্টে সোমবার নাথান লায়নের ঘূর্ণি বলের সামনে তছনছ প্রতিপক্ষ। দল অলআউট ২৩৯ রানে। এই সাফল্যে দিবা-রাত্রির টেস্টে টানা ৬ ম্যাচ জেতার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। পাকিস্তান এনিয়ে অস্ট্রেলিয়ায় টানা ১৪ টেস্টে হারল।

সিরিজে ব্রিসবেনে প্রথম টেস্টে অজিরা জিতেছিল ইনিংস ও ৫ রানে। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টেও ইনিংসে হার।

পুরো সিরিজ জুড়েই অস্ট্রেলিয়ান পেসে ধুঁকেছে পাকিস্তান। অ্যাডিলেড টেস্টে সফরকারীরা নীল হয়েছে নাথান লায়নের স্পিন বিশে। অনুমিতভাবেই প্রথম টেস্টের মতো এ টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। শুধু তা-ই নয় দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশও হয়েছে আজহার আলির দল।

ইনিংস হার এড়াতে গতকাল পাকিস্তানের প্রয়োজন ছিল ২৪৮ রান। সে লক্ষ্যে দিনের শুরুতে বেশ খেলছিলেন পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান শান মাসুদ ও আসাদ শফিক। প্রথম ঘণ্টা নির্বিঘ্নে পার করে দেন। কিন্তু ১০৩ রানের জুটিটা ভেঙেছে বিরতির খানিক পরেই। শান মাসুদকে (৬৮) ফিরিয়ে দেন লায়ন। পরে এ স্পিনার আসাদ শফিককে (৫৭) লেগ স্লিপে ওয়ার্নারের ক্যাচ বানিয়ে ফেরান।

লাঞ্চের পর ৪৭ রানে ষষ্ঠ উইকেট জুটি পাকিস্তানকে দুই শ পার করে দিয়েছিল। এর পর লায়ন একাই পাকিস্তানকে ধসিয়ে দেন। দ্রুত সময়ের তুলে নেন ইফতিখার (২৭), ইয়াসির (১৩) ও শাহীন শাহ আফ্রিদিকে (১)। নতুন বল নেওয়ার দুই ওভারের মধ্যেই পাকিস্তান শেষ দুই উইকেট হারিয়ে ফেলেছে। লায়ন নেন ৫ উইকেট।

প্রথম ইনিংসের দুর্দান্ত ৩৩৫ রানে ম্যাচ সেরা হয়েছেন ওয়ার্নার। এ বাঁহাতি ব্যাটসম্যানের হাতেই আবার উঠেছে সিরিজ সেরার পুরস্কার।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় দুইয়ে ওঠে এসেছে অস্ট্রেলিয়া। ৭ ম্যাচে অর্জন ১৭৬ পয়েন্ট। সমান ম্যাচে ভারত ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে। কোন পয়েন্ট না পেয়ে পাকিস্তান ৯ দলের মধ্যে সপ্তমস্থানে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৮৯/৩ (ডি.)
পাকিস্তান ১ম ইনিংস: ৩০২/১০
পাকিস্তান ২য় ইনিংস: (ফলো অনের পর) ৮২ ওভারে ২৩৯ (আগের দিন ৩৯/৩) (মাসুদ ৬৮, শফিক ৫৭, ইফতিখার ২৭, রিজওয়ান ৪৫, ইয়াসির ১৩, আফ্রিদি ১, আব্বাস ১, মুসা ৪*; স্টার্ক ১৬-৩-৪৭-১, হেইজেলউড ২৩-৪-৬৩-৩, কামিন্স ১৫-৪-৪৫-০, লায়ন ২৫-৭-৬৯-৫, লাবুশেন ৩-০-৯-০)।
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৪৮ রানে জয়ী
ম্যাচ ও সিরিজসেরা: ডেভিড ওয়ার্নার

Previous Post

BCB hit with image crisis

Next Post

ইতিহাস গড়লেন অঞ্জলি, ২.১-২-০-৬!

Related Posts

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

যে কারণে দলের বাইরে মিরাজ

5
শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হোয়াইটওয়াশের মঞ্চে বাংলাদেশ, বিশ্রামে মিরাজ

8
Next Post
ইতিহাস গড়লেন অঞ্জলি, ২.১-২-০-৬!

ইতিহাস গড়লেন অঞ্জলি, ২.১-২-০-৬!

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

হোয়াইটওয়াশের মঞ্চে বাংলাদেশ, বিশ্রামে মিরাজ

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে এবার সফরকারীদের হোয়াইটওয়াশ করার মিশনে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ...

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD