Saturday, August 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

নিষেধাজ্ঞা ফিরছে তাওহীদ হৃদয়ের!

April 24, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হৃদয়ের শাস্তি বেড়ে দাঁড়াল দুই ম্যাচ, জরিমানা ৮০ হাজার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) সুপার লিগে মোহামেডানের হয়ে অধিনায়কত্বে ফিরে আলোচনার জন্ম দিয়েছিলেন তাওহীদ হৃদয়। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও, আপিলের পর নাটকীয়ভাবে সেই শাস্তি কমিয়ে এক ম্যাচে নামিয়ে আনা হয়েছিল। ফলে সুপার লিগের দ্বিতীয় ম্যাচেই অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে দেখা গিয়েছিল তাকে। তবে আবারও ফিরছে পুরোনো সেই নিষেধাজ্ঞা-এবার খেলতে পারবেন না গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২৬ এপ্রিলের ম্যাচে।

আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও সিসিডিএমের নতুন কনভেনর নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা প্রক্রিয়ার কিছুটা বাইরে চলে গিয়েছিলাম। অভ্যন্তরীণভাবে বাইলজ বদল করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা নেওয়ার এখতিয়ার এই কমিটির নেই। আমাদের আগের নিয়ম-কানুন অনুসরণ করতে হবে।’

নিয়ম ভেঙে হৃদয়কে খেলানোর সিদ্ধান্ত যে ত্রুটিপূর্ণ ছিল, তা মেনে নিয়েই ফাহিম বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে যাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, তাকে এক ম্যাচ পরই খেলতে দেওয়া হয়। সেটা আমরা ফিরিয়ে আনতে পারি না। অগ্রণী ব্যাংকের বিপক্ষে হৃদয়ের খেলা বৈধ ধরেই নিচ্ছি। তবে এখন থেকে পুরনো নিয়ম বলবৎ থাকবে। তাই গাজী গ্রুপের বিপক্ষে সে খেলতে পারবে না।’

গত ১২ এপ্রিল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় তাওহীদ হৃদয়কে প্রথমে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। এরপর মোহামেডান আপিল করলে এক ম্যাচে কমে আসে শাস্তির মেয়াদ, যা নিয়ে ক্রিকেট মহলে তৈরি হয় বিতর্ক।

এই ঘটনায় শৃঙ্খলা ও নিয়ম রক্ষায় দায়বদ্ধতার প্রশ্নে বিসিবি ও সিসিডিএম যে আরও সতর্ক হতে চাইছে, তা পরিষ্কার হয়ে গেল নাজমুল আবেদিন ফাহিমের মন্তব্যে।

Related Posts

৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট

0
স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

0
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, বোনাস পাবেন ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

সিরিজ জয়ের মিশনে শান্তর বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD