Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নিউজিল্যান্ডে টি-টুয়েন্টি সিরিজে নেই তামিম

March 19, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নিউজিল্যান্ডে টি-টুয়েন্টি সিরিজে নেই তামিম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে খবরটা হতাশার। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দলে নেই তামিম ইকবাল। নিজেকে এই সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন তিনি। ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরবেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার অনলাইনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে খবরটা নিশ্চিত করলেন তামিম নিজেই।

শনিবার ভোরে (বাংলাদেশ সময়) নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলতে নামবে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজে থাকলেও টি-টুয়েন্টিতে থাকছেন না তামিম। সংবাদ সম্মেলনে এসে নিজেই জানিয়েছেন এই তথ্য।

বৃহস্পতিবার জুম সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে থাকব না। নিউজিল্যান্ডে আসার আগেই কোচ ও নির্বাচকদের বলেছি এটা। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারব না। দলের জন্য শুভকামনা থাকবে। ওয়ানডে অধিনায়ক হিসেবে আশা করব টি-টোয়েন্টিতে দল ভালো করবে।’

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। সবচেয়ে বেশি রানও এই ওপেনারের। ৭৪ ইনিংসে ১ হাজার ৭০১ রান। ৭৬ ইনিংসে ১ হাজার ৫৬৭ রান করে এরপরই সাকিব আল হাসান। দুজনই এবার থাকছেন না টি-টুয়েন্টি সিরিজে। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন সাকিব। আর তামিম ফিরছেন ব্যক্তিগত কারণে।

২০ মার্চ ডানেডিনে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে বাকি দুই ওয়ানডে। এরপর তিনটি টি-টুয়েন্টি আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD