Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নিউজিল্যান্ডের আদলে উইকেট হচ্ছে বাংলাদেশে

September 19, 2022
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নিউজিল্যান্ডের আদলে উইকেট হচ্ছে বাংলাদেশে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

কথা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আগস্টেই সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন, উইকেট নিয়ে ভাবছেন তারা। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে অনুশীলনের ব্যবস্থা আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তিনি। সেই কথার দেড় মাস যেতেই বাস্তাবায়নের পথে হাঁটছে বিসিবিভ

এবার বাংলাদেশে হতে যাচ্ছে নিউজিল্যান্ডের আদলের উইকেট। যেখানে সব মৌসুমে অনুশীলনের ব্যবস্থার জন্য সেই দেশ থেকেই টার্ফ বিশেষজ্ঞ আয়ান জোসেফ ম্যাকেঞ্জিকে আনছে বিসিবি। কিউই বোর্ডের হেড অব টার্ফ ম্যানেজম্যান্ট প্রধান ম্যাকেঞ্জি আসছেন ঢাকায।

বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন সোমবার জানান, মিরপুর শেরেবাংলায় নিউজিল্যান্ডের মতো হচ্ছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা উদ্যোগ গ্রহণ করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে তাদের হেড অব টার্ফ ম্যানেজমেন্ট আয়ান জোসেফ ম্যাকেঞ্জিকে আনার ব্যবস্থা করেছে। সে খুব অভিজ্ঞ একজন, নিউ জিল্যান্ডের প্রতিটি মাঠ সে তদারকি করে। জ্ঞানের দিক থেকে সে খুবই ভালো।’

ম্যাকেঞ্জিকে নিয়ে আসা প্রসঙ্গে বাতেন আরও বলেন, ‘উনাকে এনেছি কারণ নিউজিল্যান্ড যে ধরণের উইকেট ও আউটফিল্ড তৈরি করে এ সমস্ত কিছুর সাথে আমরা যে পদ্ধতি অবলম্বন করি এটার সাথে আমরা তুলনা করবো। মাঠগুলো পরিদর্শনের মাধ্যমে উনার বাস্তবিক একটা অভিজ্ঞতা হবে। নিউ জিল্যান্ডে উইকেট কীভাবে তৈরি হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো।’

ম্যাকেঞ্জি চট্টগ্রাম-কক্সবাজার-সিলেটের ভেন্যুগুলো পরিদর্শন করবেন। সব বিভাগের পিচ কিউরেটরদের নিয়ে একটি ওয়ার্কশপে প্রশিক্ষণ দেবেন। দুই দিনব্যাপি এই ওয়ার্কশপ হওয়ার কথা রয়েছে ২৩ ও ২৪ সেপ্টেম্বর।

বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন বলেন, ‘প্রথমে আমরা উনাদের ভেন্যুগুলো ঘুরিয়ে দেখাবো। কালকে আমরা যাব চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তারপর সেখান থেকে চলে যাব কক্সবাজার। ২১ তারিখ আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরব। ২২ তারিখ সিলেট পরিদর্শনে যাবে। আমাদের মূলত যে কোর্স, ওয়ার্কশপ সেটা ২৩ ও ২৪ সেপ্টেম্বর।’

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD