Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

না ফেরার দেশে স্বাধীন বাংলা ফুটবল দলের নওশের

September 24, 2020
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
না ফেরার দেশে স্বাধীন বাংলা ফুটবল দলের নওশের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বেশ কিছুদিন ধরেই করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছিলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার কে এন নওশেরুজ্জামান। শেষ পর্যন্ত অবশ্য প্রাণঘাতী এ ভাইরাসকে হারাতে পারলেন না তিনি। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সোমবার রাতে মৃত্যুবরণ করেন এক সময়ের খ্যাতিমান ৭২ বছর বয়সী এই ফরোয়ার্ড (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন তিনি।

নওশের এ মাসেই শুরুর দিকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। শুধু তিনিই নন, তার স্ত্রীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে নিজ বাড়িতেই তারা চিকিৎসা নিচ্ছেলেন। নওশের স্ত্রী অবশ্য সেখানে সুস্থ হন। কিন্তু অবস্থার অবনতি হতে থাকে স্বাধীন বাংলা দলের ফুটবলারের। যে কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ছিলেন লাইফ সাপোর্টে।

করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতই খোঁজখবর রাখছিলেন নওশেরের। এরপর তিনি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতেই হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু খেতাব পাওয়া এই খেলোয়াড়কে।

রাজধানীর মুগদা হাসপাতাল ও গ্রীন লাইফে চিকিৎসা নেওয়ার পর নওশেরকে ভর্তি করা হয়েছিল ইবনে সিনা হাসপাতালে। সেখানেই মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই সাইদুজ্জামান, ‘নওশের ভাইকে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। লাইফ সাপোর্ট দিয়েও শেষ রক্ষা হয়নি। রাত সাড়ে ৯টার দিকে তিনি আমাদের সবাইকে ফেলে অন্য লোকে চলে গেছেন।’

স্বাধীন বাংলা ফুটবল দলে তরুণ বয়সে যোগ দিয়েছিলেন নওশের। খেলেছিলেন ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত। দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। শুধু তা-ই নয় এ ফরোয়ার্ড সাদা-কালোদের জার্সিতে খেলেছেন ক্রিকেটও। ছিলেন ওপেনার। এদিকে এ ফরোয়ার্ড ভিক্টোরিয়া ও কলাবাগানের হয়ে ক্রিকেট খেলেছেন ১৭ বছর।

এরআগে ১৯৫০ সালের ৫ ডিসেম্বর মুন্সিগঞ্জে জন্ম নিয়েছিলেন নওশেরুজ্জামান। আর ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৬৭ সালে রেলওয়ের হয়ে। এরপর ওয়ারী, ফায়ার সার্ভিস, ওয়াপদা ঘুরে ১৯৭৫ সালে যোগ দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৯৭৮ থেকে ৮০ সাল পর্যন্ত খেলেছেন ওয়ান্ডারার্সে। শেষ পর্যন্ত সোমবার এক সময়ে তারকা এ ক্রীড়াবিদ করোনার কাছে হেরে মেনে পাড়ি জামান না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকাহত দেশের ক্রীড়াঙ্গন।

Previous Post

ব্যাটিং কোচ ছাড়াই সফরে যাবে টাইগাররা?

Next Post

Swadhin Bangla footballer Nawsher dies of COVID-19

Related Posts

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

7
তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

7
Next Post
না ফেরার দেশে স্বাধীন বাংলা ফুটবল দলের নওশের

Swadhin Bangla footballer Nawsher dies of COVID-19

Discussion about this post

সর্বশেষ..

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর

নাহিদ বনাম আফ্রিদির গতি-যুদ্ধের অপেক্ষা

by cricbdadmin
0
7

টি–টোয়েন্টি আর ওয়ানডের দাপুটে ব্যস্ততা শেষে আবারও ফিরে এসেছে টেস্ট ক্রিকেটের নীরবতা, ধৈর্য আর দীর্ঘ লড়াইয়ের মঞ্চ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD