মডেল জগতে আলোড়ন তুলেছেন তিনি। নায়লা নাঈম। ফেসবুক সেলেব্রেটি। তার ছবি আর ভিডিওতে হাজারো লাইক। এরইমধ্যে এই মডেল কন্যা নাম লেখিয়েছেন মডেলিং ছাড়াও অভিনয়ে। হয়েছেন আইটেম গার্ল। সেই তারকার সঙ্গে কিছুদিন আগে দেখা গেল মুশফিকুর রহীম, মাশরাফি বিন মতুর্জা আর মাহমুদুল্লাহকে।
না, ক্রিকেটাররা অভিনয় করছেন না। তারা একটি ফ্যাশন হাউজের আমন্ত্রনে গিয়েছিলেন। সেখানেই দেখা নায়লার সঙ্গে। ব্যস্ত উঠে গেল সেলফি!
জানা গেল নায়লা ক্রিকেটের বড় ভক্ত!





