তারকা খ্যাতিটা বেশ ভাল ভাবেই এবার উপভোগ করছেন নাসির হোসেন। ক্রিকেট মাঠে সাফল্যের পথ ধরে এবার মডেলিং দুনিয়াতেও পা রাখলেন জাতীয় দলের এই তারকা। শিগগিরই টেলিভিশনের পর্দায় দেখা যাবে তার বিজ্ঞাপন। যেখানে তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী মেহজাবিন।
জানা গেছে, ‘গ্ল্যাক্সোজ’-এর বিজ্ঞাপনে মডেল হয়েছেন নাসির। আর সেই বিজ্ঞাপনটি নির্মান করেছেন আদনান আল রাজীব। সাভারের জিরাবোতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ হয়েছে।
বিজ্ঞাপনটির গল্পের কারনেই নাকি নেওয়া হয়েছে নাসিরকে। এই ক্রিকেটারও ক্যামেরার সামনে দারুণ অভিনয় করেছেন। লাক্স তারকা মেহজাবিন প্রশংসা করলেন নাসিরের। বললেন, ‘আশা করছি আমাদের দুজনের পারফরম্যান্সই সবার ভাল লাগবে।’




