Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নারী ক্রিকেটে অস্থিরতা: তদন্তে বিসিবি, সতর্ক অবস্থানে আসিফ আকবর

November 9, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
২২ বছর পর মিরপুরে-গানের জগত থেকে ক্রিকেট বোর্ডে আসিফ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নারী ক্রিকেটে সম্প্রতি তৈরি হওয়া অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার এক সাক্ষাৎকার প্রকাশের পরই সামনে আসে যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ, যার নিশানায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। এই অভিযোগকে কেন্দ্র করে ক্রিকেটাঙ্গনে নেমেছে আলোচনার ঝড়, প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশের শীর্ষ ক্রিকেটাররাও। তামিম ইকবাল, তাইজুল ইসলাম ও মুশফিকুর রহিমসহ অনেকে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেছেন।

এরই মধ্যে বিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। অন্য দুই সদস্য হলেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা এবং ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই ঘটনাকে ঘিরে বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর কঠোর অবস্থান জানিয়েছেন। টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, তদন্ত কমিটি করেছে। আমাদের উচিত ১৫ দিন অপেক্ষা করা। ১৫ দিন পর যদি উল্টাপাল্টা কিছু হয়, আমরা তা মোকাবিলা করব।’

তিনি আরও বলেন, ‘নারী ক্রিকেটে বাংলাদেশ আজ যে উচ্চতায়, সেই ধারাবাহিকতা ধরে রাখতে হলে এই ধরনের সমস্যা কঠোরভাবে সমাধান করতে হবে। ফালতু সমস্যাগুলো যদি সমাধান না হয়, তাহলে এগিয়ে যাওয়া কঠিন হবে।’

আসিফ আকবরের মতে, নতুন বোর্ড হিসেবে তারা বিতর্কমুক্ত পরিবেশে কাজ করার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমরা বোর্ডে নতুন, দেড় মাস হয়েছে। আমাদের লক্ষ্য হলো অতীতের বিতর্কগুলো যেন আর টেনে না আনা হয়, যেন এগুলো বন্ধ হয়ে যায়। আমরা সেটাই নিশ্চিত করতে চাই।’

অন্যদিকে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই মঞ্জু সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে লিখেছেন, তদন্তের ফলাফলের আগে যেন কেউ অনুমাননির্ভর মন্তব্য না করেন। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আমার কি স্ত্রী-মেয়ে-বোন নেই? আমাকে এত বছর ধরে সবাই দেখছেন-কখনো কি এমন কিছু শুনেছেন? যদি অভিযোগ থেকেই থাকে, তবে কেন তারা প্রকাশ্যে আসেনি, কেন বিসিবি আমাকে বরখাস্ত করেনি?’

Previous Post

আকবরের ঝড়ও জয় এনে দিতে পারল না, প্লেট ফাইনালে হারল বাংলাদেশ

Next Post

সুরমা তীরে ঐতিহ্যের ছোঁয়ায় বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ট্রফি উন্মোচন

Related Posts

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
Next Post
সুরমা তীরে ঐতিহ্যের ছোঁয়ায় বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ট্রফি উন্মোচন

সুরমা তীরে ঐতিহ্যের ছোঁয়ায় বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ট্রফি উন্মোচন

Discussion about this post

সর্বশেষ..

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD