Thursday, August 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

February 18, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে নিজেদের ভাগ্য নির্ধারণী ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। নামিবিয়ার বিপক্ষে জিতলেই পরের পর্ব, হারলেই বিদায়-এমন সমীকরণ সামনে নিয়েই মাঠে নামে তারা। আর সেই চ্যালেঞ্জে দারুণভাবে উতরে গিয়ে ১০২ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান।

টসে জিতে আজ আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব সতর্ক সূচনা করেন। যদিও সাইম ১২ বলে ১৪ রান করে ফিরলে কিছুটা ধাক্কা খায় দল, তবে পাওয়ারপ্লেতে রান ওঠে সন্তোষজনক গতিতে। তিন নম্বরে নেমে অধিনায়ক সালমান আলী আঘা ইনিংসের গতি বাড়ান। ফারহানের সঙ্গে তার জুটি পাকিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। ২৩ বলে ৩৮ রান করে থামেন সালমান।

শুরুর দিকে খানিকটা সময় নিয়ে খেলেন ফারহান। প্রথম ৩০ রান আসে ২৭ বলে। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে নামিবিয়ার বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি। চার ও ছক্কার বন্যায় দ্রুত এগিয়ে যান শতকের দিকে। ৫৭ বলে শতক পূর্ণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম শতকের কৃতিত্ব গড়েন তিনি। ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা।

শেষদিকে শাদাব খান ২২ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে স্কোরকে নিয়ে যান ১৯৯ রানে। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে শক্ত অবস্থানে পৌঁছে যায় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নামিবিয়া। দুই ওপেনার কিছুটা প্রতিরোধ গড়লেও পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি বাকিরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭ ওভার ৩ বলেই ৯৭ রানে অলআউট হয়ে যায় দলটি। শেষ ৮ উইকেট পড়ে মাত্র ৫৪ রানের ব্যবধানে।

পাকিস্তানের হয়ে উসমান তারিক ৪ উইকেট নিয়ে ধস নামান প্রতিপক্ষের ব্যাটিংয়ে। শাদাব খান নেন ৩টি উইকেট। একটি করে উইকেট পান সালমান মির্জা ও মোহাম্মদ নওয়াজ। ব্যাট ও বল-দুই বিভাগেই সমান সাফল্যে বড় জয় নিশ্চিত করে পাকিস্তান।

Related Posts

হতাশার একদিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হতাশার একদিন বাংলাদেশের

0
৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

বুমরাকে সরিয়ে স্টার্ক এক নম্বরে, ১৭ ধাপ লাফ শরীফুলের

0
ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

বিপদে পড়েই রিশাদ-সাইফকে ডাক!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD