Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিপদে পড়েই রিশাদ-সাইফকে ডাক!

August 26, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচের দল ঘোষণার পর সবচেয়ে বেশি নজর কেড়েছে দুটি নাম-রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন। দুজনই মূলত সাদা বলের ক্রিকেটের পরিচিত মুখ। কিন্তু পরিস্থিতির চাপে এবার তাদের হাতে উঠতে পারে লাল বল। আর সেই সুযোগটিই এনে দিতে পারে জাতীয় দলের দীর্ঘ সংস্করণের ক্রিকেটে নিজেদের অবস্থান জানানোর নতুন মঞ্চ।

রিশাদকে টেস্ট ক্রিকেটে দেখতে চাওয়ার আলোচনা বাংলাদেশে নতুন নয়। লেগ স্পিনের সঙ্গে ব্যাটিংয়ে অবদান রাখার সামর্থ্য থাকা এই ক্রিকেটার বড় দৈর্ঘ্যের ক্রিকেটে কতটা কার্যকর হতে পারেন, সেটি নিয়ে আগ্রহ রয়েছে। দক্ষিণ আফ্রিকার চার দিনের ম্যাচে একাদশে সুযোগ পেলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার বাস্তব সুযোগ পাবেন তিনি।

সাইফ উদ্দিনের ক্ষেত্রেও সম্ভাবনাটা কম আকর্ষণীয় নয়। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে তার নাম আলোচনায় থাকলেও চোটের কারণে লাল বলের ক্রিকেট থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। সবশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে। এত দীর্ঘ বিরতির পর আবার চার দিনের ক্রিকেটে ফিরতে হলে সেটি নিঃসন্দেহে বড় পরীক্ষা।

মজার ব্যাপার হলো, এই সুযোগ দুজনের সামনে আসার কথা ছিল না এভাবে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ইমার্জিং দলের সফর থেকে কয়েকজন ক্রিকেটারকে সরিয়ে আনতে হয়েছে ভিসা জটিলতায়। মাহিদুল ইসলাম অঙ্কন ও এনামুল হকের ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি। আবার শাহাদাত হোসেন, জাকির হাসান ও ইকবাল হোসেন ইমন চোটের কারণে ছিটকে গেছেন। প্রথম ম্যাচের দল থেকে বাদ পড়েছেন কালাম সিদ্দিকিও।

একসঙ্গে জাতীয় দল, এইচপি, ইমার্জিং ও ‘এ’ দলের ব্যস্ততা সামলাতে গিয়ে খেলোয়াড় বাছাইয়েও তৈরি হয়েছে চাপ। অস্ট্রেলিয়ায় এইচপি দল থাকলেও দক্ষিণ আফ্রিকায় একই সময়ে খেলছে ইমার্জিং ও ‘এ’ দল। ফলে পর্যাপ্ত খেলোয়াড় পাওয়া, তাদের ভিসা এবং চোটের হিসাব মিলিয়ে স্কোয়াড সাজানো কঠিন হয়ে পড়েছে।

নির্বাচক নাদিফ চৌধুরির কথাতেও পরিস্থিতির সেই চিত্রই ফুটে উঠেছে।

“ভিসা ইস্যু একটা বড় সমস্যা হয়েছিল। আমরা মেলাতে পারছিলাম না। চোট মিলিয়ে একটা বাজে অবস্থায় পড়ে গিয়েছি। এখন বাধ্য হয়ে সাদা বলে যারা খেলে, ওদেরকেই খেলাতে হবে। কোনো উপায় নেই।

একটা আঁটসাঁট সূচি হয়ে গেছে। সবার প্রাপ্যতা আর ভিসা একটা বড় সমস্যা হয়েছে। ঠিকমতো গোছানো হয়নি এই দলটা, একসঙ্গে সব দলের খেলা। আপনারাও দেখছেন হয়তো ৪-৫ জন ওপেনার (এক সঙ্গে খেলাতে হচ্ছে), তারপর সাদা বলের খেলোয়াড়দের খেলাচ্ছি। আসলে সমস্যা হয়ে গেছে।”

নির্বাচকদের কাছে এটি যেখানে সংকট, রিশাদ ও সাইফের কাছে সেখানেই তৈরি হয়েছে সুযোগ। বিশেষ করে সাইফের জন্য বদলটা এসেছে একেবারে শেষ মুহূর্তে। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের জন্য মিরপুরে সাদা বলে অনুশীলন করছিলেন তিনি। এখন সেই প্রস্তুতির মাঝেই লাল বলের চার দিনের ক্রিকেটে নামার সম্ভাবনা তৈরি হয়েছে।

রিশাদের প্রস্তুতি অবশ্য তুলনামূলকভাবে ভালো। জাতীয় দলের ব্যস্ততা না থাকলে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন তিনি। সবশেষ গত নভেম্বরে জাতীয় লিগে খেলেছেন দীর্ঘ সংস্করণের ম্যাচ। তাই লাল বলে তার প্রত্যাবর্তনটা পুরোপুরি অপরিচিত নয়।

দ্বিতীয় ম্যাচের দলে অবশ্য শুধু এই দুই নামই আলোচনায় নয়। অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল থেকে ‘এ’ দলের জন্য ফিরিয়ে আনা হয়েছে জাকের আলি ও মুশফিক হাসানকে। ভিসা সমস্যার কারণে প্রথম চার দিনের ম্যাচে তারা যোগ দিতে পারেননি। আছেন ১১ টেস্ট খেলা নুরুল হাসান সোহানও। আর সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া তাওহিদ হৃদয়ের কাঁধে এবার নেতৃত্বের দায়িত্ব।

এই দলটিতে অভিজ্ঞতা ও সম্ভাবনার মিশেল থাকলেও রিশাদ-সাইফের গল্পটাই আলাদা। কারণ তাদের সামনে থাকা ম্যাচটি শুধু আরেকটি চার দিনের ম্যাচ নয়। একজনের সামনে টেস্টের সম্ভাবনা নিয়ে চলা আলোচনাকে বাস্তব পারফরম্যান্সে রূপ দেওয়ার সুযোগ, অন্যজনের সামনে দীর্ঘ বিরতির পর লাল বলে নিজেকে নতুন করে চেনানোর পরীক্ষা।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD