Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নভেম্বরে চেনা পরিবেশে ফিরছেন সাকিব-মাশরাফি

October 7, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নভেম্বরে চেনা পরিবেশে ফিরছেন সাকিব-মাশরাফি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে সাকিব আল হাসানের। তাই আগামী মাসের মাঝামাঝি সময়ে সম্ভাব্য করপোরেট টি-টোয়েন্টি লিগ দিয়েই ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এ তারকা ক্রিকেটার। একই আসর দিয়ে মাশরাফি বিন মর্তুজাও। মঙ্গলবার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন।

সব কিছু ঠিক থাকলে নভেম্বরে শ্রীলঙ্কায় সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়েই সাকিব আল হাসানের ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়ে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। সেই প্রস্তুতি নিতেই দেশে ফেরা সাকিব ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে নিবিড় অনুশীলনেও নেমে পড়েছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় এই অলরাউন্ডার আবারও যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে ফিরে গেছেন। তবে দ্রুতই আবার দেশে ফেরার কথা তার।

আগামী ১১ অক্টোবর থেকে মিরপুরে বসছে তিন দলের ওয়ানডে আসর। অবশ্য সেটিতে মাশরাফি নেই। এর কারণও ব্যাখ্যা করেছেন নাজমুল হাসান, ‘তিন দলের টুর্নামেন্টে ও খেলতে চায়নি, ব্যাপারটি এমন নয়। ওর প্রস্তুতির বিষয় আছে। তা ছাড়া টুর্নামেন্টটির কথা সে হঠাৎ করেই শুনেছে। পরবর্তী যে টুর্নামেন্ট আছে, তাতে মাশরাফি অবশ্যই খেলবে।’

পরবর্তী আসরটি যে করপোরেট টি-টোয়েন্টি লিগই হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন বিসিবি সভাপতি, ‘এটি করপোরেট লিগই হবে নাকি বিসিবির পৃষ্ঠপোষকতায়, তা এখনই বলতে পারছি না।’ পাঁচ দলের সেই টুর্নামেন্ট আয়োজনে এরই মধ্যে তিনটি প্রতিষ্ঠানের সাড়াও মিলেছে বলে জানালেন নাজমুল। তবে ইঙ্গিত দিয়েছেন যে শেষ পর্যন্ত আসরটি করপোরেট লিগই হতে পারে, ‘এটি খুব কম বাজেটের টুর্নামেন্ট। বিপিএলের মতো অনেক টাকার নয়। কাজেই আমার মনে হয় না এটি আয়োজনে কোনো সমস্যা হবে।’

করপোরেট লিগ কম বাজেটের হলেও বিপিএলের ছোঁয়া রাখতে চায় বিসিবি। চূড়ান্ত না হলেও বিদেশি ক্রিকেটার খেলানোর চিন্তা আছে সংস্থাটির। এ ব্যাপারে নাজমুল বলেছেন, ‘বিদেশি ক্রিকেটার খেলতে দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত আরো দু-এক দিন পর জানাব। আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেমন—অকশন হবে নাকি ব্যাপারটি উন্মুক্ত দেওয়া হবে, যাতে দলগুলো যার যার মতো খেলোয়াড় আনতে পারে। নাকি আমরা একটা পুল করে দেব, তার মধ্য থেকে খেলোয়াড় নিতে হবে। এগুলো চূড়ান্ত করা বাকি। তবে শেষ পর্যন্ত হয়তো অকশনই হবে।’

Previous Post

ফের ভেঙে গেল ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়

Next Post

বিশ্বকাপ শিরোপাজয়ীদের ১২ জন এইচপি দলে

Related Posts

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

4
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

11
Next Post
ইয়াসির-শান্তর দাপটে নাটকীয় জয়

বিশ্বকাপ শিরোপাজয়ীদের ১২ জন এইচপি দলে

Discussion about this post

সর্বশেষ..

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
4

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD