ঘোষণাটা হয়েছিল আগেই। এবার নিশ্চয়তাও মিলল। আগামী মাসের শুরুতে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তার আগে অবশ্য ঢাকায় হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
দুবাইয়ে আইসিসি সভা থেকে ফিরে এই খবর শোনান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। বলেন, ‘আসলে অস্ট্রেলিয়া না আসায় বিপিএলের আগে একটা ফাঁকা সময় ছিল সেটা পুরন করছে জিম্বাবুয়ে। হিসেব অনুযায়ী নভেম্বরের শুরুতে ওরা আসবে।
বলা দরকার ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর ২২ নভেম্বর শুরু মাঠের লড়াই।



