Wednesday, April 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নতুন ঠিকানায় নতুন স্বপ্নে সাব্বির

April 19, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নতুন ঠিকানায় নতুন স্বপ্নে সাব্বির
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি জাতীয় দলের এক উজ্জ্বল তারকা। আবার কখনো বিতর্কের কেন্দ্রে! সব মিলিয়ে সাব্বির রহমান যেন চিরকাল আলোচনার কেন্দ্রে থাকা এক নাম। তবে এখন সেই আলো কিছুটা ম্লান। ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দল পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে যেমন পারফর্ম করতে পারেননি, তেমনি জাতীয় দলের কাছ থেকেও তিনি এখন অনেকটা দূরের মানুষ। কিন্তু থেমে নেই এই ডানহাতি ব্যাটার। আবারও নিজেকে খুঁজে পেতে যাচ্ছেন ইংল্যান্ডে।

আগামী ২ মে, স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে তিনি যাবেন ইংল্যান্ডে। সেখানে একটি প্রিমিয়ার ডিভিশন ক্লাবে খেলবেন। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘একটা ট্যুর আছে বাইরে, ইংল্যান্ড যাব ২ মে। ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোন ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে। তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব।’

তাকে ঘিরে হয়তো এখন আর জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নেই, কিন্তু সাব্বির জানেন, খেলাটা ছাড়ার মতো জায়গায় তিনি এখনো আসেননি। ইংল্যান্ডের মাটিতে খেলার সুযোগটিকে তিনি দেখছেন নতুন করে গড়ে ওঠার এক পথ হিসেবে।

এই ডিপিএলে পারফরম্যান্স ভালো ছিল না সাব্বিরের, পারটেক্সেরও নয়। ১১ ম্যাচে ৩ জয়ে দশম স্থানে থেকে দলটি এখন রেলিগেশন পর্বে লড়ছে।

দলগত এই ছন্দপতন নিয়েও কথা বলেন সাব্বির, ‘এ বছরের ডিপিএলটা ভালো হয়েছে খেলোয়াড়দের জন্য। আরেকটু গোছানো হলে ভালো হতো। পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল, অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না। একটু অগোছালো মনে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ গ্রুপপর্ব শেষ হয়েছে।’

Previous Post

রুবেল মিয়ার সেঞ্চুরি, শাইনপুকুরকে হারিয়ে স্বস্তি পারটেক্সের

Next Post

১৭৮ রান নিয়ে বিপাকে বাংলাদেশ!

Related Posts

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা
বিশেষ প্রতিবেদন

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

4
জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ
বিশেষ প্রতিবেদন

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

6
দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

3
Next Post
বাংলাদেশকে হারিয়ে সিরিজে ফিরল ভারত

১৭৮ রান নিয়ে বিপাকে বাংলাদেশ!

Discussion about this post

সর্বশেষ..

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

by cricbdadmin
0
4

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত বৈশাখী ক্রীড়া উৎসব থেকে দেশের প্রতিটি জেলায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা দিয়েছে...

জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

by cricbdadmin
0
6

পাকিস্তান সুপার লিগে আবারও আলো ছড়ালেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। পেশোয়ার জালমির জার্সিতে মুলতান সুলতান্সের বিপক্ষে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগকে ঘিরে অনিশ্চয়তার দীর্ঘ অধ্যায় শেষে এবার সামনে এগোনোর ইঙ্গিত মিলছে। দলবদলের তারিখ ঘোষণার পর ঘরোয়া ক্রিকেটে ফের...

শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও সমীকরণ মিলল না রূপগঞ্জের

ডিপিএল মাঠে ফেরার পথে, ১৮-১৯ এপ্রিল দলবদল

by cricbdadmin
0
10

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবশেষে কাটল। তামিম ইকবালের নেতৃত্বে নতুন কমিটি...

নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের

বাংলাদেশ অংশ নিয়েই পাচ্ছে ৩ কোটির বেশি

by cricbdadmin
0
8

নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে নতুন ইতিহাস গড়ল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার ঘোষণা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD