Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দেশে ফিরে আশার বাণী তাসকিনের

June 28, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশে ফিরে আশার বাণী তাসকিনের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো টাইগাররা উঠেছে সুপার এইটে। টুর্নামেন্টে সব মিলিয়ে জয় পেয়েছে তিন ম্যাচে। তারপরও হাসিমুখ নেই টাইগারদের। কারণ খেলাটা যে এবার ঠিকঠাক সবার মন জয় করতে পারেনি।

এরইমধ্যে শুক্রবার সকালে দেশে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ বিমানবন্দরে বেশিক্ষণ ছিলেন না। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পেসার তাসকিন আহমেদ।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট উইন্ডিজে বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরে তাসকিন শোনালেন অভিজ্ঞতার কথা, ‘দেখুন, ব্যাটিং বিপর্যয় যেটা, সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে। তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার খুব কম ছিল। আপনারা যদি স্ট্যাট চেক করেন-অন্যান্য দেশের ব্যাটসম্যান, বড় বড় দলগুলোও স্ট্রাগল করেছে। বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল।’

আত্মপক্ষ সমর্থন করে তাসকিন আরও বলেন, ‘দেখুন, ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর একটু ভালো উইকেটে খেলছি আমরা। কিন্তু তাও আসলে, এত লম্বা…কখনোই আমি ক্রিকেট খেলার পর, বাংলাদেশ দলের হয়ে শেষ ১০ বছর ধরে খেলছি, কখনো এরকম লম্বা সময় ব্যাটিংয়ে খারাপ দেখি নাই। আশা করি এটা দ্রুতই কাটিয়ে উঠবে।’

এবারের ২০ ওভারের বিশ্বকাপে তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন নজর কেড়েছেন। রিশাদ নেন ১৪ উইকেট। সাকিব ১১টি। তাদের নিয়ে তাসকিন বলেন, ‘মাশাআল্লাহ, তানজিম সাকিব, রিশাদ এরা সেরা পাঁচ উইকেটশিকারীর মধ্যে ছিল। রিশাদ এখনও আছে। ওভারঅল ভালো করছে। এটা খুব পজেটিভ সাইন বাংলাদেশ থেকে ফিউচার স্টাররা উঠে আসবে। বিশ্বকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট এবেলিটি আছে। বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে। এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর রহমতে সামনে আরও ভালো হবে।’

সব শেষ দলের পারফরম্যান্স নিয়ে তাসকিন বলেন, ‘পুরো টুর্নামেন্টজুড়ে বোলিং বেশ ভালো করেছে। সুপার এইটে উঠছি। সর্বপ্রথম এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। ইতিবাচক আছে, কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। আসলে সবার মতো আমরাও একটু হতাশ, প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি।’

Previous Post

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে সেমিতে আফগানরা

Next Post

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন

Related Posts

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

4
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

8
Next Post
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন

Discussion about this post

সর্বশেষ..

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
4

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD