Tuesday, May 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দেশে ফিরলেন আশরাফুলরা, ক্ষুদ্ধ প্রতিক্রিয়া কোচের

March 11, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হলো বাংলাদেশ টাইগার্সকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায় টুর্নামেন্টে খেলা হচ্ছে না মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবালদের। বলা হচ্ছে বিসিবির আপত্তিতে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি বাংলাদেশ দল। আর তাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পাওয়া হার্শেল গিবস।

আইসিসি ও বিসিসিআই থেকে কোনো স্বীকৃতি না থাকায় এই লিগ নিয়ে আপত্তি তোলে বিসিবি। বিসিবির অনুমোদন ছাড়া কোনো ক্রিকেটার অংশ নিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। তাই বাধ্য হয়েই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটারদের।

১০ মার্চ ভারতের রাজস্থানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ টাইগার্স দলের একাংশের। আজ (১১ মার্চ) তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। তবে বিসিবির কঠোর অবস্থানের কারণে এক ম্যাচও না খেলেই ফিরে আসতে হচ্ছে দলটিকে।

বাংলাদেশের কোচিংয়ের দায়িত্বে থাকা দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস বিসিবির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ দল আমাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল এবং এখনো ভ্রমণ পরিকল্পনার জন্য অপেক্ষা করছি!’

এই লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নিচ্ছিল ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। এশিয়ান স্টার্স নামে আরেকটি দলেও বিভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। এই দলে খেলার কথা ছিল বাংলাদেশের সাকিব আল হাসানেরও। বিসিবির নিষেধাজ্ঞার কারণে তাকেও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হতে পারে।

Previous Post

এপ্রিলে জুনিয়র টাইগারদের শ্রীলঙ্কা সফর, হবে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজ

Next Post

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথমবার গোলাপি বল!

Related Posts

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

5
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

2
Next Post
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথমবার গোলাপি বল!

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথমবার গোলাপি বল!

Discussion about this post

সর্বশেষ..

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD