Wednesday, August 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দুই সিরিজ পর ক্রিকেটারদের সঙ্গে বিসিবির চুক্তি

January 18, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুই সিরিজ পর ক্রিকেটারদের সঙ্গে বিসিবির চুক্তি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪,কম রিপোর্ট 

প্রতিবছরের শুরুর দিকে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এবার এখনও তেমনটা হয়নি। তবে আগামী দুই সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করে চুক্তির তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আগামী দুই সিরিজের পর বোর্ডের সঙ্গে আলোচনা করে ক্রিকেটারদের চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আকরাম খান, ‘প্রতিবছর কিন্তু আমরা পারফরম্যান্স দেখে চুক্তির তালিকা তৈরী করি। কিন্তু এবছর যেহেতু আমরা ওই ধরণের পারফরম্যান্স দেখতে পারছি না বিধায় যারা চুক্তিতে আছেন তাদের রেখে দুইটা সিরিজ দেখে তারপরে হয়ত আমরা সিদ্ধান্ত নিব। বোর্ডের সবার সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেব।’

করোনা পরবর্তী যুগে দীর্ঘ ১০ মাস পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ক্যারিবিয়ান সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। এরপর স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর করার সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে স্থগিত হওয়া সিরিজগুলো পুনরায় চালু করতে চায় বিসিবি।

এ ব্যাপারে রোববার আকরাম খান বলেছেন, ‘হ্যাঁ, কিন্তু সেজন্য আমাদের সময় থাকতে হবে তো। সময় তো নেই। এবছরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্লেয়াররা খুবই ব্যস্ত থাকবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই আমাদের নিউজিল্যান্ড যেতে হবে, এরপর শ্রীলঙ্কা। অতএব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে খেলাগুলো আমরা খেলতে পারিনি সেগুলো পুনরায় খেলার চেষ্টা করব। সময়টা গুরুত্বপূর্ণ সেটা আমাদের জন্য এবং যাদের সঙ্গে খেলব তাদের জন্যও।’

Previous Post

উইন্ডিজ সিরিজে বিশেষ জার্সি পরে খেলবে টাইগাররা

Next Post

আইসিসির বিশেষ ক্যাপ বুঝে পেলেন সাকিব

Related Posts

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার লিগে নতুন ঠিকানা রিশাদের

0
রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের
বিশেষ প্রতিবেদন

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

0
বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত
বিশেষ প্রতিবেদন

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

0
Next Post
আইসিসির বিশেষ ক্যাপ বুঝে পেলেন সাকিব

আইসিসির বিশেষ ক্যাপ বুঝে পেলেন সাকিব

Discussion about this post

সর্বশেষ..

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা

দক্ষিণ আফ্রিকার লিগে নতুন ঠিকানা রিশাদের

by cricbdadmin
0
0

বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার তালিকায় যুক্ত হলো আরও একটি আসর। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিগ...

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

by cricbdadmin
0
0

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনের উইকেটে মাহমুদুল হাসান জয়য়ের পাঁচ উইকেট শিকারের স্মৃতি নতুন করে আলোচনায় এলেও, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

by cricbdadmin
0
0

বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে গত ৩ আগস্ট থেকে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক...

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

by cricbdadmin
0
0

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সংক্ষিপ্ত এই সফরে স্বাগতিকদের দুটি ভিন্ন দলের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলবে তারা।...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

বাংলাদেশ সিরিজের আগেই চোটের ধাক্কা

by cricbdadmin
0
0

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই স্বাগতিক শিবিরে দেখা দিয়েছে...

cale-cache-b ?>