Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

November 10, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে হেরে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ষষ্ঠ স্থানে থাকা টাইগাররা এখন নেমে গেছে আট নম্বরে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করেছে ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৩। ফলে ষষ্ঠ স্থান হারিয়ে অষ্টম অবস্থানে নেমে যেতে হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে। বিপরীতে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি বাংলাদেশের জন্য হতাশার হয়ে ছিল। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও জয় পায়নি বাংলাদেশ। ম্যাচটি ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

তবে র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ এখনো রয়েছে বাংলাদেশের সামনে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারাতে পারলে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে আসবে বাংলাদেশ। তবে সিরিজে অন্য যেকোনো ফল হলে আট নম্বর অবস্থানেই থাকতে হবে দলকে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের হতাশা পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার মাটিতে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। র‍্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগও থাকছে আসন্ন সিরিজে।

Related Posts

বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট দক্ষিণ আফ্রিকান কোচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট দক্ষিণ আফ্রিকান কোচ

0
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিবের নতুন ঠিকানা লন্ডন জায়ান্টস

0
ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD