Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

দুই বন্ধুর ফাইনালে জয়ী সাকিব

January 3, 2014
in নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুই বন্ধুর ফাইনালে জয়ী সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দুই বন্ধুর ফাইনাল। দুই সেরা দল ফাইনালে। বছরের শেষদিনে আম্বার কাপ বিজয় দিবস টি-টুয়েন্টি টুর্নামেন্টের জমজমাট ফাইনালের অপেক্ষায় যারা ছিলেন তারা বেশ ঠকেছেন। প্রাইম ব্যাংকের ১৭৪ রানের জবাবে ইউসিবি-বিসিবি একাদশ শেষ মাত্র ১১৯ রানে। ৫৫ রানের বিশাল ব্যবধানে এই ফলই জানিয়ে দিচ্ছে-মোটেও জমেনি এই ফাইনাল। একপেশে, একতরফা ফাইনালে জিতে ট্রফি হাতে নিয়ে হাসলেন সাকিব আল হাসান। আর ফাইনালে হারের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও গুনতে হল তামিম ইকবালকে।
প্রাইম ব্যাংকের ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমেই তামিম ইকবাল মাত্র ২ রানে আউট। নিজের বলে ক্যাচটা ধরলেন সোহাগ গাজী। তবে তামিমের দাবি বলটা তার ব্যাটে লাগেনি। প্যাডে লেগে ক্যাচ উঠে। অথচ আম্পায়ার তাকে ‘ভুল’ আউট দিয়েছেন। প্রতিবাদ হিসেবে তামিম এইসময় বেশ খানিকক্ষণ উইকেটে দাড়িয়েছিলেন। মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার পরে ম্যাচরেফারির কাছে তামিমের এই আচরনের বিষয়ে অভিযোগ জানান। ম্যাচরেফারি শুনানি শেষে তামিমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
জয়ের জন্য ১৭৫ রানের পিছু তাড়া করতে নেমে ইউসিবি কোন সময় ম্যাচ জয়ের ন্যূততম সম্ভাবনাও জাগাতে পারেনি। ব্যাটসম্যানদের কেউ ইনিংস বড় করতে পারেননি।
দুপুরে টসে জিতে প্রাইম ব্যাংক অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিং বেছে নেন। ২০ ওভারে দলের ১৭৪ রানের স্কোরে ওপেনার লিটন দাসের যোগাড়টাই সর্বোচ্চ। ৩৯ বলে ২ ছক্কা ও ৬ বাউন্ডারির সাহায্যে লিটস দাস ৬২ রান করেন। ফাইনালে উভয় দলের আর কেউ হাফসেঞ্চুরিও পাননি।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক: ১৭৪/৬ (২০ ওভারে, এনামুল ২৭, লিটন দাস ৬২, সাকিব ১৪, রুম্মান ২৫, অলক ১৮, আল আমিন ৩/৩১, মুক্তার আলী ২/৩১)।
ইউসিবি: ১১৯/৮ (২০ ওভারে, রনি তালুকদার ৩২, ইমরুল ২৩, মার্শাল ২১*, তাইজুল ২/২১, রুবেল ১/১৮)।
ফাইনাল সেরা: রুবেল হোসেন
টুর্নামেন্ট সেরা: এনামুল হক বিজয়

Related Posts

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

নাইন্টি লিগে দল পেলেন সাকিব-রিয়াদসহ আরও যারা

0
বরিশালে নাম লেখালেন আশরাফুল
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের স্বপ্ন আশরাফুলের

0
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের সঙ্গে মজার অভিজ্ঞতা ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD