Saturday, August 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

দুঃস্বপ্নের বিশ্বকাপে বাংলাদেশের টানা ষষ্ঠ হার

October 31, 2023
in নিউজ, প্রেস রিলিজ, বিশেষ প্রতিবেদন, বিশ্বকাপ, ব্রেকিং নিউজ, ব্লগ, র‌্যাংকিং, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুঃস্বপ্নের বিশ্বকাপে বাংলাদেশের টানা ষষ্ঠ হার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দুঃস্বপ্নের এক বিশ্বকাপ। কিছুতেই জয়ের নাগাল মিলছে না! হারের বৃত্তেই বন্ধী লাল-সবুজের দল। মঙ্গলবার ব্যাটিং ছিল বাজে, বোলিংও হলো হযবরল। তার পথ ধরে ফের ব্যর্থতা। কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে একপেশে লড়াইয়ে ৭ উইকেটে হারল সাকিব আল হাসানের বাংলাদেশ।

টানা চার ম্যাচ হারার পর জয়ের দেখলো পাকিস্তান। সপ্তম ম্যাচে তাদের তৃতীয় জয়ের দিনে বাংলাদেশ টানা ষষ্ঠ হারের তিক্ত স্বাদ পেয়েছে। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়। জবাবে ফখর জামান ও আব্দুল্লাহ শফিকের ব্যাটিংয়ে ৭ উইকেট ও ১০৫ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। তিনটি উইকেটই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এবারের বিশ্বকাপে লড়তেই পারছে না বাংলাদেশ। পাকিস্তানি পেসারদের তোপে পড়ে ২৯ বল বাকি থাকতে বাংলাদেশ অলআউট হয় ২০৪ রানে। জবাবে আবদুল্লাহ শাফিক ও ফাখার জামানের ফিফটিতে ১০৫ বল হাতে রেখে পা রাখে বাবর আজমের দল। ৭৪ বলে ৮১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ফাখার।

বাংলাদেশের বিশ্বকাপ সেমি-ফাইনালের আশা শেষ হয়ে গেছে আগেই, এই হারে আনুষ্ঠানিকভাবে শেষ চারের লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ দল। এখন সেরা আটে থেকে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট পাওয়া কঠিন হয়ে গেল!

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৪৫.১ ওভারে ২০৪/১০ (তানজিদ ০, লিটন ৪৫, শান্ত ৪, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ৫৬, সাকিব ৪৩, হৃদয় ৭, মিরাজ ২৫, তাসকিন ৬, মুস্তাফিজ ৩, শরিফুল ১*; আফ্রিদি ৯-১-২৩-৩, ইফতিখার ১০-০-৪৪-১, রউফ ৮-০-৩৬-২, ওয়াসিম ৮.১-১-৩১-৩, উসামা ১০-০-৬৬-১)

পাকিস্তান: ৩২.৩ ওভারে ২০৫/৩ (শাফিক ৬৮, ফাখার ৮১, বাবর ৯, রিজওয়ান ২৬, ইফতিখার ১৭; তাসকিন ৬-০-৩৬-০, শরিফুল ৪-১-২৫-০, মিরাজ ৯-০-৬০-৩, মুস্তাফিজ ৭-০-৪৭-০, সাকিব ৫.৩-০-৩০-০, শান্ত ১-০-৫-০)

ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী

Related Posts

‘খেলা এখনো শেষ হয়নি, সময় আসবে’
বিশেষ প্রতিবেদন

‘খেলা এখনো শেষ হয়নি, সময় আসবে’

0
হেসে-খেলে জিতল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হেসে-খেলে জিতল বাংলাদেশ

0
চোট থেকে ফিরেই বাজিমাত শরিফুলের
বিশেষ প্রতিবেদন

চোট থেকে ফিরেই বাজিমাত শরিফুলের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD