Monday, October 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট ক্লাস

দশে দশ, বিস্ময়কর রেকর্ড এজাজের

December 24, 2021
in ক্রিকেট ক্লাস, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দশে দশ, বিস্ময়কর রেকর্ড এজাজের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিস্ময়কর। ঠিক তাই। বিরল এক অর্জন। বিরল এক ঘটনার সাক্ষী ফের বিশ্ব ক্রিকেট। জিম লেকার, অনিল কুম্বলে এবার এজাজ প্যাটেল। দেড়শ বছরের পুরনো টেস্ট ক্রিকেটে দশে দশ। ইনিংসের ১০ উইকেটের অভিজাত কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের এজাজ। টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে ‘পারফেক্ট টেন’ মানে ইনিংসের সব উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন এই কিউই বাঁহাতি স্পিনার।

শনিবার ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এজাজ মাইলফলকের দেখা পেয়ে যান। ৪৭.৫ ওভার বোলিংয়ে ১১৯ রানে শিকার করলেন ১০ উইকেট।

১৪৪ বছরের টেস্ট ইতিহাসের তৃতীয় সেরা বোলিং এর নজির গড়েন প্যাটেল। ১৯৫৬ সালে ইংলিশ অফ স্পিনার জিম লেকার ৫৩ রানে ১০ উইকেট নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে। দীর্ঘ বিরতি পর ১৯৯৯ সালে কুম্বলে ১০ উইকেট নেন। দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে ১০ উইকেট তুলেন ভারতীয় লেগ স্পিনার।

প্যাটেলের জন্মস্থান মু্ম্বাইতেই। এখন অবশ্য সেই জন্মস্থান ভারতের বিপক্ষে বল হাতে দেখালেন চমক প্যাটেল। ভারতের প্রথম ছয়টি উইকেট নিয়ে এজাজ স্পর্শ করেন রিচার্ড হ্যাডলিকে। ৩৩ বছর আগে ১৯৮৮ সালে হ্যাডলি প্রথম ইনিংসে ভারতের প্রথম ৬টি উইকেট নেন। সব মিলিয়ে চারটি স্পেলে ১০টি উইকেট নেন এজাজ। শুক্রবার সকালে প্রথম স্পেলে নিয়েছিলেন ৪ উইকেট।

এরপর শনিবার পা রাখলেন ইতিহাসে। দশে দশ। ভারতের ইনিংসের দশ উইকেট একাই নিলেন এই স্পিনার।

Related Posts

বাংলাদেশের সামনে সুযোগের কঠিন পরীক্ষা
বিশেষ প্রতিবেদন

সিমন্সের ভাবনায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

0
পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল
বিশেষ প্রতিবেদন

তাসকিনকে ছাড়িয়ে ডি থ্রি নিলামে রেকর্ড গড়লেন শরিফুল

0
মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম
বিশেষ প্রতিবেদন

২ কোটিতে তানজিদ, শান্তকে ১.৫৫ কোটিতে নিল ফরচুন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD