Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

দল পেলেও নাহিদ, লিটন ও রিশাদের এনওসি নিয়ে অনিশ্চয়তা

March 15, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে ছিলেন হট কেক। গত পাকিস্তান সফরে গতির ঝড় তোলা এই পেসারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। বাংলাদেশের আরও দুই ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেনও দল পেয়েছেন পিএসএলে।

লিটন দাসকে করাচি কিংস নিয়েছে সিলভার ক্যাটাগরি থেকে। রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। তবে এই তিন ক্রিকেটারের পিএসএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তারা এখনো অনাপত্তিপত্র (এনওসি) বা ছুটির জন্য আবেদন করেননি।

শনিবার বিসিবির ইফতার পার্টিতে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন বোর্ড কর্মকর্তারা। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ বলেন,
‘এখনও তারা কেউ (এনওসির জন্য) আবেদন করেনি। আমি যতটুকু জানি, তারা ছুটির জন্যও দরখাস্ত করেনি। তারা যখন আবেদন করবে, তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারব।’

আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর, যা চলবে ১৮ মে পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।

এবারের আসরেই শেষবারের মতো ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট, কারণ আগামী বছর থেকে দুটি দল বাড়ছে।

Related Posts

নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD