এবার জিম্বাবুয়ে মিশন। অস্ট্রেলিয়া ক্রিকেট নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে না আসায় ক্ষিত পুষিয়ে নিতেই এই আয়োজন। নভেম্বরে তিন ওয়ানডে ম্যাচের লড়াই। সেই সিরিজের জন্য
১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ পেসার কামরুল ইসলাম রাব্বি।
দলে আছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। দলে আছেন ইমরুল কায়েসও।
ওয়ানডে ম্যাচগুলো হবে ৭, ৯ ও ১১ নভেম্বর। আর টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি হবে ১৩ ও ১৫ নভেম্বর।
জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল-
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম এবং তাসকিন আহমেদ।



