ঠিক পথেই হাটছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিছুদিন আগেই সমুদ্রকন্যা কক্সবাজারে তারা উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়েকে। সেই রেশ ধরে রেখেই এগিয়ে যাচ্ছে দল। বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ ‘এ’ এর প্রথম ম্যাচে জাহানারা আলমের দল তুলে নিয়েছে অনায়াস জয়। তারা শনিবার স্বাগতিক দেশকে ৭৩ রানে হারিয়েছে।
ব্যাঙ্ককের থাইল্যান্ড ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশ দলকে প্রথম ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। ২০ ওভারে ৬ উইকেটে ১০৫ রান তোলে বাংলাদেশ নারী দল। সর্বোচ্চ ৩০ রান করেন আয়েশা রহমান। ২১ বলে ২৩ রান করেন ফারজানা হক।
এরপর বাংলাদেশের বোলাররা পাত্তাই দেয়নি স্বাগতিকদের। তাইতো ১৪.৪ ওভারে মাত্র ৩২ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড। রুমানা আহমেদ, ফাহিমা খাতুন ও রিতু মনি নেন দু’টি করে উইকেট। ম্যাচসেরা আয়েশা রহমান।



