Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তৌহিদ হৃদয়-তাইজুলের দাপট

March 15, 2023
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তৌহিদ হৃদয়-তাইজুলের দাপট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ইংল্যান্ড সিরিজের পর ঘরোয়া ক্রিকেটেও দাপট দেখাচ্ছেন তৌহিদ হৃদয়। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে কথা বলল তার ব্যাট। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হৃদয়ের ঝড়ো ফিফটিতে লিগের নবাগত দল ঢাকা লেপার্ডসকে ৮ উইকেটে হারাল বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

চৈত্রের বৃষ্টিতে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ১৬৯ রানে অলআউট হয় লেপার্ডস। ডাকওয়ার্থ লুইস স্টার্ন ম্যাথডে লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ১৭২ রান। হৃদয় ও সৈকত আলির ফিফটিতে ৩১.৩ ওভারেই জিতে যায় শেখ জামাল।

তৌহিদ হৃদয় ৩০ বলে ৫৪ রান করে অপরাজিত। ৯ চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান তিনি। সৈকত করেন ৫৬ বলে ৬৩।

সংক্ষিপ্ত স্কোর–

ঢাকা লেপার্ডস: ৩৯.৩ ওভারে ১৬৯/১০ (সাব্বির ১৪, পিনাক ৪১, জুনায়েদ ০, রকিবুল ১, আশিকুর ৫, মইন ৪০, চতুরাঙ্গা ২৫, সোহরাওয়ার্দি ৬, দেলোয়ার ০, মেহরাব ২০, সালাউদ্দিন ০*; জিয়াউর ৪.৩-০-৪২-১, শফিকুল ৭-০-৩৯-২, মৃত্যুঞ্জয় ৯-১-৩১-৩, পারভেজ ৯-০-২৩-৩, আরিফ ৮-১-১৮-১, তাইবুর ২-০-১০-০)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৩১.৩ ওভারে ১৭৩/২ (সাইফ ৮, সৈকত ৬৩, ফজলে ৪১, হৃদয় ৫৪; সালাউদ্দিন ৫.৩-০-৩৮-১, মেহরাব ২-০-১৮-০, দেলোয়ার ৩-০-২৫-০, চতুরাঙ্গা ৭-০-২৩-১, সোহরাওয়ার্দি ৮-১-৩১-০, মইন ৬-০-২৬-০)

ফল: ডিএলএস মেথডে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তৌহিদ হৃদয়

########################

ব্যাটে-বলে দাপট তাইজুলের

সত্যিকারের অলরাউন্ডারের মতো খেললেন তিনি। শুরুতে ব্যাটে ৩১ রান ও পরে বল হাতে ২ উইকেট। দারুণ দাপট তাইজুল ইসলামের। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা দারুণ হলো বাঁহাতি স্পিন অলরাউন্ডারের। তার ম্যাজিকে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সিটি ক্লাবকে ৭ রানে হারিয়েছে তারা।

বিকেএসপিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংক ৬ উইকেটে করে ২১৬ রান। জবাবে সিটি ক্লাব ৭ উইকেট হারিয়ে ২০৯ রানে থামে। বৃষ্টিতে দুই দলের ম্যাচ নেমে এসেছিল ৪২ ওভারে।

প্রাইমের হয়ে এদিন অবশ্য খেলেন নি তামিম ইকবাল। জ্বরে ভোগা তামিমকে বিশ্রামে থাকতে হয়েছে। মুশফিকুর রহিম ছিলেন মাঠে। ২৫ রান করেন তিনি। মোহাম্মদ মিথুন ৩১ ও প্রান্তিক নওরোজ ২০ রান করেন।

Previous Post

জয়ের নায়ক চিরাগ জানি

Next Post

বিজয়ের সেঞ্চুরির দিনে হারল মোহামেডান

Related Posts

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

6
১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

8
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
Next Post
বিজয়ের সেঞ্চুরির দিনে হারল মোহামেডান

বিজয়ের সেঞ্চুরির দিনে হারল মোহামেডান

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

by cricbdadmin
0
6

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
8

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD