Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তৃণমূল থেকে ফেডারেশন নির্বাচন, ক্রীড়াঙ্গনে সংস্কারের বার্তা প্রতিমন্ত্রীর

February 23, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তৃণমূল থেকে ফেডারেশন নির্বাচন, ক্রীড়াঙ্গনে সংস্কারের বার্তা প্রতিমন্ত্রীর
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ক্রীড়া ব্যবস্থায় পেশাদারত্ব প্রতিষ্ঠায় বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় দলের খেলোয়াড়দের দ্রুত বেতনের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ-এর অধিভুক্ত ৫১টি ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

বর্তমানে ক্রিকেট ছাড়া অধিকাংশ ফেডারেশনই তীব্র আর্থিক ও অবকাঠামোগত সংকটে রয়েছে। ফুটবল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও মাঠ ও স্টেডিয়াম সমস্যায় জর্জরিত। অন্য ফেডারেশনগুলোর অবস্থাও নাজুক। অনেক ফেডারেশন স্বল্প বাজেট, অনুশীলন সুবিধার অভাব, এমনকি নিজস্ব অফিস কক্ষ না থাকার মতো সমস্যার কথা তুলে ধরেছে। এসব সংকটের প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী সামগ্রিক মূল্যায়নের উদ্যোগ নিয়েছেন।

ব্রিফিংয়ে আমিনুল হক বলেন, ‘আমরা ফেডারেশনগুলোর কাছে এক সপ্তাহের মধ্যে গত এক বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন চেয়েছি। এটা আমাদের মূল্যায়ন ও পরিকল্পনায় সহায়ক হবে।’

নির্বাচনের সময় থেকেই ‘খেলা হবে পেশা’ স্লোগান দিয়ে আসা প্রতিমন্ত্রী এবার সেটির বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেডারেশনগুলোর কাছে আমরা জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা চেয়েছি। আমরা তাদের বেতনের আওতায় আনতে চাই। সরকারের পক্ষ থেকে খেলোয়াড়দের বেতনের ব্যবস্থা করা হবে। কোন খেলোয়াড়দের কোন গ্রেড, এগুলো নিয়ে কাজ করতে হবে। রোজার মধ্যে এগুলো করে ঈদের পর বাস্তবায়ন করতে চাই।’

ক্রীড়া সংগঠনগুলোর নির্বাচন নিয়েও অবস্থান স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা সুন্দর ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করতে চাই। উপজেলা, জেলা-বিভাগ থেকে শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। এরপর ফেডারেশনে হবে।’

তবে শুটিংসহ কয়েকটি ফেডারেশনের কমিটি নিয়ে চলমান বিতর্ক কিংবা নির্বাচন বিলম্বিত হলে বর্তমান কমিটিগুলোর ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি। ক্রীড়া সংশ্লিষ্টদের ধারণা, কিছু ফেডারেশনের নির্দিষ্ট পদে পরিবর্তন আসতে পারে।

বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশনের সংখ্যা ৫২টি। একই ধরনের খেলাকে ঘিরে একাধিক ফেডারেশন থাকার বিষয়টিও পর্যালোচনায় আনছেন প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘৫১ ফেডারেশনের মধ্যে অনেক ফেডারেশন ফাংশন করতে পারছে না। কেন পারছে না, সেগুলো আমরা দেখব। সমজাতীয় খেলাগুলোকে একটা সংস্থার অধীনে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।’

Previous Post

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

Next Post

জোহানেসবার্গ থেকে কেপ টাউন, দীর্ঘ সফরে বাংলাদেশ দল

Related Posts

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
বিশেষ প্রতিবেদন

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

7
বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

8
Next Post
জোহানেসবার্গ থেকে কেপ টাউন, দীর্ঘ সফরে বাংলাদেশ দল

জোহানেসবার্গ থেকে কেপ টাউন, দীর্ঘ সফরে বাংলাদেশ দল

Discussion about this post

সর্বশেষ..

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
19

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

by cricbdadmin
0
13

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD