Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

April 17, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা করতে পারেনি স্বাগতিকরা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষটাতে এসে সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। মাঝপথে আশা জাগালেও শেষ দিকে ব্যাটিং ধসে ভেঙে পড়ে দল।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুতে কিছুটা চাপে পড়লেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। শুরুতে নিক কেলিকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম, কিন্তু এরপর হেনরি নিকোলস ও উইল ইয়ং মিলে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ইয়ং ৩০ রান করে ফিরলেও নিকোলস ক্রিজে থেকে ইনিংসকে এগিয়ে নেন। মাঝের ওভারে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষদিকে ডিন ফক্সক্রফটর দৃঢ় ব্যাটিং নিউজিল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দেয়। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে সফরকারীরা। বাংলাদেশের হয়ে শরিফুল, রিশাদ ও তাসকিন আহমেদ জোড়া উইকেট নেন।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২১ রানের মধ্যে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে হারায় দল। এই ধাক্কার পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন লিটন দাস ও সাইফ হাসান। তাদের ৯৩ রানের জুটি ম্যাচে ফিরিয়ে আনে বাংলাদেশকে। সাইফ ৭৬ বলে ৫৭ রান করে আউট হন, যেখানে ছিল একাধিক দৃষ্টিনন্দন শট। লিটনও ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন।

এরপর তাওহীদ হৃদয় একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান। তবে তার সঙ্গে অন্য প্রান্তে কেউ বড় জুটি গড়তে পারেননি। আফিফ হোসেন ধীরগতির ২৭ রানের ইনিংস খেলে আউট হলে চাপে পড়ে যায় দল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। বিশেষ করে শেষ দিকে ব্লেয়ার টিকনারর বোলিং আক্রমণে ধসে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। তিনি শেষ তিন ওভারে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন।

শেষদিকে হৃদয় ফিফটি তুলে নিলেও তার ৫৫ রানের ইনিংস দলকে জয়ের পথে নিতে পারেনি। ৪৯তম ওভারে আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংস থামে ২২১ রানে। শেষ ৩৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

আইপিএল ও পিএসএলের কারণে প্রথম সারির অনেক ক্রিকেটার ছাড়া দল নিয়ে বাংলাদেশে এলেও নিউজিল্যান্ড মাঠের খেলায় কোনো ঘাটতি রাখেনি। বরং তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই তারা দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সিরিজে এগিয়ে গেল। ম্যাচের আগে সতর্কবার্তা দিয়েছিলেন প্রধান কোচ ফিল সিমন্স ও অধিনায়ক মিরাজ, কিন্তু বাস্তবে সেই সতর্কতা কাজে লাগাতে পারেনি দল।

Previous Post

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

Next Post

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

Related Posts

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
Next Post
জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

Discussion about this post

সর্বশেষ..

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
6

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD