Saturday, June 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তিন বছরে বিসিবির আয় ২৫০ কোটি টাকা

September 3, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বিসিবি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনরে কারণে দেড় বছর ধরে ক্রিকেট ঠিক আগের সেই ছন্দে নেই। প্রাণঘাতী এই ভাইরানে যেখানে আর্থিক সঙ্কটে ভুগছে বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ড, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ এগিয়েছে। শেষ ৩ বছরে আয় ২৯ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াইশ কোটি টাকা।

বার্ষিক সাধারণ সভা মানে এজিএম শেষে বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলেন। তখনই বোর্ডকে কতটুকু দিয়েছেন তার হিসাব-নিকাশ তুলে ধরেন তিনি। জানান, ২০১২ থেকে ২০১৮ সাল; এই ৬ বছরে যেখানে বোর্ডের উপার্জন ছিল ৩৩ মিলিয়ন মার্কিন ডলার। ৩ বছরে বোর্ডের উপার্জন ২৯ মিলিয়ন মার্কিন ডলার। যা কীনা প্রায় ২৫০ কোটি টাকা।

নাজমুল হাসান পাপন বলেন, ‘বড় বড় বোর্ডগুলো করোনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত। তারা আইসিসি থেকে টাকা ঋণ নিচ্ছে বা চাচ্ছে। সে জায়গায় আমরা ক্রিকেটের বাইরেও অনেককে সাহায্যের চেষ্টা করে গিয়েছি। ১২ থেকে ১৮, এই ছয় বছরে আমরা ৩৩ মিলিয়ন ডলারেরও বেশি পেয়েছি। গত ৩ বছরে সেটা ২৯ মিলিয়ন ডলার, করোনা পরিস্থিতি সত্ত্বেও।’

করোনাভাইরাসের কারণে কর্মী ছাটাই আর বেতন কমানোর পথে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ধনী বোর্ডগুলো। কিন্তু বিসিবি সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে নারী দলের বেতন বাড়ানোর প্রস্তাবনা পাশ হয়েছে।

এদিকে পাপন জানালেন, মাঠ কিনবে বিসিবি। তিনি বলেন, ‘স্টেডিয়াম নয়, আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানেই পাবো, ক্রিকেট মাঠ কিনব। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ আর পরিচর্যা ব্যয়বহুল। এজন্য আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানে ক্রিকেটটা নিয়মিত চলবে।’

Previous Post

ডাক্তার আমাকে বলেছে ক্রিকেট থেকে দূরে থাকতে: পাপন

Next Post

বাংলাদেশের পুঁজি ‘দলীয় ঐক্য’

Related Posts

মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

8
রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

2
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

5
Next Post
বাংলাদেশের পুঁজি ‘দলীয় ঐক্য’

বাংলাদেশের পুঁজি ‘দলীয় ঐক্য’

Discussion about this post

সর্বশেষ..

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নিশ্চিত হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতি।...

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
2

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD