Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তিন দিনের মধ্যে শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত

September 26, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
তিন দিনের মধ্যে শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর আদৌ হবে কি না জানা যাবে আগামী তিন দিনের মধ্যে। শনিবার এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। ব্যাপারটি নিয়ে এদিন বৈঠকে বসেছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তবে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এজন্য আরও সময় নিচ্ছে বিসিবি।

রোববারই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে এখনও দুই দলের বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। যে কারণে টাইগারদের লঙ্কা সফর পড়েছে চরম অনিশ্চয়তায়। তবে এখনও লঙ্কা সফরের আশা ছাড়ছে না বিসিবি। এ নিয়ে শনিবার আকরাম খান বলেন, ‘আমাদের আগামীকাল (রোববার) শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু সেভাবে আমরা যেতে পারছি না। এখন আমাদের পরিকল্পনা কী হবে তা নিয়ে কোচ, ক্রিকেটার এবং বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। ক্রিকেটারদের আমরা তিনদিনের বিশ্রাম দিয়েছি। এই তিনদিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত আমরা নিতে পারবো।’

আগামী মাসের শেষ দিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যেকার তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা। এজন্য এক মাস আগেই লঙ্কান মাটিতে পা রাখতে চেয়েছিল টিম টাইগার্স। কিন্তু তার আগেই ১৪ দিনের কঠিন কোয়ারেন্টাইন শর্ত বিসিবিকে জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট। কিন্তু তাদের এ প্রস্তাবে রাজি হয়নি বিসিবি। উল্টো সংস্থাটি লঙ্কান ক্রিকেট বোর্ডকে তিন দিনের কোয়ারেন্টাইনের অনুরোধ করে। তবে টাইগার ক্রিকেট বোর্ডের এ প্রস্তাব দ্রুত সময়ের মধ্যেই নাকচ করে দেয় লঙ্কান বোর্ড। তারপরও বিসিবি খুব করে চাচ্ছে এই সফরটা হোক। কেননা টিম টাইগার্স লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছে।

এরআগে শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা জানিয়েছিলেন, কোয়ারেন্টাইনের শর্ত দেশটির সরকার শিথিল করতে চায় না। বাংলাদেশ তাই শ্রীলংকা সফরে আসলে১৪ দিন হোটেলে আবদ্ধ থেকে কোয়ারেন্টাইন মানতে হবে। এ নিয়ে আকরাম খান জানিয়েছেন, ‘লিখিতভাবে এ বিষয়ে লঙ্কান বোর্ড তাদের কিছু জানায়নি। লংকান বোর্ড বলছে, তারা সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করছে। দুই-তিন দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে।’

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর হলেও সূচিটা যে পেছাবে তা নিশ্চিত। সুতরাং দুই বোর্ডের হাতেই সিরিজ আয়োজনের সময় রয়েছে বলে মনে করেন আকরাম খান। যা হোক আগামী তিন দিনের মধ্যেই সব কিছু নিশ্চিত হবে বলে জানিয়েছে বিসিবি।

Previous Post

এবার দোকানি বনে গেলেন সাকিব!

Next Post

টিম হোটেল ছাড়ছেন মুমিনুল-মুশফিকরা

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
শ্রীলঙ্কা সফরে শুধু টেস্ট খেলবে বাংলাদেশ

টিম হোটেল ছাড়ছেন মুমিনুল-মুশফিকরা

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD