Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তিন ক্যাচ মিস, সিলেট টেস্টের নাটকীয় শুরু

November 11, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তিন ক্যাচ মিস, সিলেট টেস্টের নাটকীয় শুরু
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে সাড়ে চার মাস পর মাঠে ফিরেছে বাংলাদেশ। তবে প্রত্যাবর্তনের শুরুটা হয়েছে হতাশায় ভরা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামেই একের পর এক ক্যাচ মিসে ভুগেছে স্বাগতিকরা। সকাল থেকে দুপুর পর্যন্ত যেন ক্যাচ মিসের প্রদর্শনী চলেছে সিলেটের আকাশে। লাঞ্চের আগেই তিনটি সহজ সুযোগ নষ্ট করেছে টাইগার ফিল্ডাররা, যা কাজে লাগিয়ে শক্ত অবস্থানে গেছে আইরিশ ব্যাটাররা।

আয়ারল্যান্ড টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংসের প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। তরুণ পেসার হাসান মাহমুদের নিখুঁত ইনসুইংগারে এলবিডব্লিউ হন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নি। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি তিনি। কিন্তু সেই প্রাথমিক সাফল্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

এরপর শুরু হয় ক্যাচ মিসের ধারা। ইনিংসের চতুর্থ ওভারে নাহিদ রানার বলে দ্বিতীয় স্লিপে সাদমান ইসলাম স্টার্লিংয়ের সহজ ক্যাচ ছাড়েন। কিছুক্ষণ পর তাইজুল ইসলাম মিডউইকেটে কারমাইকেলের আরেকটি ক্যাচ ফেলেন এবং হাতের আঘাতে মাঠ ছাড়েন। বদলি হিসেবে নামতে হয় জাকের আলী অনিককে। এরপর ষষ্ঠ ওভারে মেহেদী হাসান মিরাজ গালি অঞ্চলে ডাইভ দিয়েও বল ধরতে পারেননি; হাত ফেটে রক্ত পড়তে শুরু করলে তাকেও মাঠ ছাড়তে হয়।

বাংলাদেশের এই পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগান আয়ারল্যান্ডের পল স্টার্লিং। দুইবার জীবন পেয়ে তিনি ৭৩ বলে ৯টি চার মেরে তুলে নেন নিজের দ্বিতীয় টেস্ট ফিফটি। শেষ পর্যন্ত তিনি ৬০ রানে আউট হন। অন্য প্রান্তে সতীর্থ কারমাইকেল ও নতুন মুখ জর্ডান নিলও ধীরে ধীরে ইনিংস গড়তে থাকেন।

লাঞ্চের সময় আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রান। বিরতির পর বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়ালেও প্রথম সেশনের ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইরিশরা তুলেছে ৩ উইকেটে১০৭ রান।

এই ম্যাচে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার-৩৯ ম্যাচে নিয়েছেন ১৬৫ উইকেট। তার হাতে টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশ আজ খেলছে দুই পেসার ও তিন স্পিনারের সমন্বয়ে গড়া দলে। অন্যদিকে আয়ারল্যান্ড দলে টেস্ট অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী জর্ডান নিল ও কেড কারমাইকেলের। নিল এর মধ্য দিয়ে হয়েছেন আয়ারল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী টেস্ট ক্রিকেটার।

দিনের প্রথম সেশনে বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের ছাপই বেশি দৃশ্যমান ছিল। ইনজুরি, ক্যাচ মিস ও মনোযোগের ঘাটতি দলকে পিছিয়ে দিয়েছে।

Previous Post

নারীরা সাহস করে মুখ খুলছেন, আমরা পাশে থাকব: তামিম ইকবাল

Next Post

মিরাজের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
মিরাজের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ

মিরাজের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD