Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তামিম-মাহমুদউল্লাহকে নিয়ে গুঞ্জন, মুখ খুললেন পাপন

September 17, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিম-মাহমুদউল্লাহকে নিয়ে গুঞ্জন, মুখ খুললেন পাপন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল নিয়ে এখনো সরগরম। বিশেষ করে তামিম ইকবালের না থাকাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। অনেকেই বলছেন তামিমের সঙ্গে নাকি সম্পর্কটা ভাল যাচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। এ কারণেই নাকি এতোসব। অবশ্য তামিম তো আগেই বলেছিলেন, তিনি খেলবেন না বিশ্বকাপে!

তবে গণমাধ্যমে এমনও খবর ছিল- অধিনায়ক রিয়াদের পছন্দের তালিকায় ছিলেন না তামিম। টি-টুয়েন্টি অধিনায়ক যেহেতু চান না তামিমকে। এ কারণেই নাকি তিনি এই সংস্করণ থেকে সরে গেছেন।

নিউজিল্যান্ডের সিরিজ শেষে শুক্রবার এনিয়ে মুখ খুলণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, তামিম-মাহমুদউল্লাহর মধ্যে কোনো দূরত্ব নেই। পাপন বলেন, ‘দেখুন, প্রথম কথা হচ্ছে বায়ো-বাবলের জন্য এখন দলের কাছাকাছি যাওয়া যায় না। তবুও আমি যতটুকু জেনেছি কোনো সমস্যা নেই। আমি যতটুকু দেখেছি কোনো সমস্যা পাইনি। জালাল ভাই আগের সফরে দলের সঙ্গে গিয়েছিল, আমি তাকে জিজ্ঞাসা করেছি, ববি ভাই গিয়েছেন তাকে জিজ্ঞাসা করেছি। তারা কেউ কোনো সমস্যা খুঁজে পায়নি। তাই আমি বলব, এই প্রসঙ্গে মন্তব্য করার কোনো কারণই আমি দেখছি না।’

এমনিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে কখনোই খুব ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। তবে এবারের ভাল হবে বলে আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাকিব আল হাসান তাকে আশা দিয়েছেন। তিনি বলেন, ‘সাকিব আমাকে বলেছে, আমাদের ভালো সুযোগ আছে এবার। সাকিবের মতো খেলোয়াড় যখন এমন কথা বলে, তার মানে দলের প্রতিও একটা বিশ্বাস আছে। এটা গুরুত্বপূর্ণ।’

অবশ্য ঘরের মাঠে দুটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গে থাকছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের আগে দেশের মাঠে গত মাসে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD