Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিমের নতুন পথচলা: ক্রিকেটার থেকে সংগঠক?

March 5, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সতর্ক করলেন তামিম
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল এবার ক্রিকেট মাঠের বাইরেও নতুন পরিচয়ে যুক্ত হচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন তিনি। তবে এবার তিনি সংগঠক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে তার সম্পৃক্ততা সেই ইঙ্গিতই দিচ্ছে।

শুরুতে গুঞ্জন ছিল, ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে যৌথভাবে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তামিম। তবে তিনি এই তথ্য অস্বীকার করেছেন। তার ভাষায়, ‘আমি ক্লাবের মালিক নই, শুধু স্পন্সর এনে দিয়েছি।’ যদিও বিনিয়োগ ও সম্পৃক্ততার কারণে তাকে ক্লাবটির বড় এক পৃষ্ঠপোষক হিসেবেই দেখা হচ্ছে।

তবে একই লিগে এক ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থেকে আরেকটি ক্লাবের অধিনায়ক হওয়া ‘স্বার্থের সংঘাত’ সৃষ্টি করছে কি না, সে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে তামিম বলেন, ‘এতে সমস্যার কী আছে? যদি গুলশানের বিপক্ষে খেলতে গিয়ে আমি তাড়াতাড়ি আউট হয়ে যাই, তাহলে কি সবাই বলবে আমি ইচ্ছা করে আউট হয়েছি?’

এদিকে ডিপিএলে প্রথমবারের মতো অংশ নিচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব। জাতীয় দলের ওপেনার লিটন দাস এই দলে যোগ দিয়েছেন। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তরুণ ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে দল গঠন করা হয়েছে, যেখানে লিটনই সবচেয়ে বড় তারকা। অন্যদিকে, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এখনও কোনো দল পাননি, তাই তার লিগে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তামিম ইকবাল ক্রিকেট প্রশাসনে যুক্ত হতে চান-এমন ইঙ্গিত আগেও দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি চট্টগ্রাম বিভাগের ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মনোনীত হয়েছেন। এবার ডিপিএলের দল গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া তার সংগঠক হওয়ার পথে আরেকটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

তামিম মনে করেন, ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। তাই শুধু ভালো খেলা নয়, খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি সবসময় চাই, প্রিমিয়ার লিগে যেন খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকভাবে নিশ্চিত করা হয়। এটা দেশের ক্রিকেটের জন্য খুবই জরুরি।’

Previous Post

ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ সূচি

Next Post

ডিপিএল এক ঝলক

Related Posts

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
Next Post
ডিপিএল এক ঝলক

ডিপিএল এক ঝলক

Discussion about this post

সর্বশেষ..

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD