Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিমদের উড়িয়ে দিল শান্তর দল

March 16, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিমদের উড়িয়ে দিল শান্তর দল
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

২০ মার্চ শুরু ওয়ানডে মিশন। তার আগে অনুশীলনের কমতি থাকছে না বাংলাদেশ দলের। অনুশীলনের এ পর্যায়ে দল খেলল প্রস্তুতি ম্যাচ। নিজেদের মধ্যেই দুই ভাগে ভাগ হয়ে লড়লেন টাইগার ক্রিকেটাররা। যেখানে তামিম ইকবাল একাদশকে উড়িয়ে অনায়াসে জিতল নাজমুল একাদশ। মুশফিকুর রহিম-লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন নাজমুলরা।

মঙ্গলবার জন ডেভিস ওভালে বাংলাদেশ সময় ভোর চারটায় খেলাটি শুরু হয়। যেখানে আগে ব্যাট করে তামিমরা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ২৩৩ রান। এরপর জবাবে নেমে নাজমুল হোসেন শান্তর দল ৪৬.৫ ওভারে ১ উইকেট হারিয়ে পা রাখে জয়ের বন্দরে।

তামিম একাদশের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিথুন। নিউজিল্যান্ডের স্থানীয় ক্রিকেটার বেনজি কুলহ্যানের করেন ৪৬ রান। শেখ মেহেদী ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫, সৌম্য সরকার ২৮ আর নাঈম শেখের ব্যাটে ১২ রান।

ম্যাচে নাজমুল একাদশের হয়ে বল হাতে সফল রুবেল হোসেন। এই পেসার ৪২ রান দিয়ে নেন ৪ উইকেট। ১টি উইকেট শিকার করেছেন আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

২৩৪ রানের টার্গেটে নেমে শুরুতেই দাপট নাজমুল একাদশের। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ৪০ করে রিটায়ার্ড। এরপর মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ পথ দেখান। মিরাজ হাফসেঞ্চুরি করে স্বেচ্ছায় অবসরে যান। সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। ৫৪ রান তুলে মুশফিক ও ১৬ রানে সাইফউদ্দিন অপরাজিত।

তামিম একাদশের হয়ে ১টি উইকেট নেন পেসার মুস্তাফিজুর রহমান। কুইন্সটাউনে অনুশীলনে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পাওয়ায় ম্যাচটা খেলতে পারেন নি বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত।

তামিম একাদশ: তামিম ইকবাল খান , নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নিউ জিল্যান্ড ক্রিকেটার (১), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমীন হোসেন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (৪)।

নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (২), নিউজিল্যান্ড ক্রিকেটার (৩), শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (৫)।

সংক্ষিপ্ত স্কোর-

তামিম একাদশ: ৫০ ওভারে ২৩৩/৫ (নাঈম শেখ ১২, সৌম্য ২৮, মাহমুদউল্লাহ ৩৫, শেখ মেহেদী ৩৮, মিঠুন অপরাজিত ৬৬, বেনজি কালহানে অপরাজিত ৪৬; রুবেল ৪/৪২, সাইফউদ্দিন ১/৪০)
নাজমুল একাদশ: ৪৬.৫ ওভারে ২৩৫/১ (নাজমুল শান্ত ৪০ অব., লিটন ৫৯ অব., মুশফিক অপরাজিত ৫৪, মিরাজ ৫০ অব., সাইফউদ্দিন অপরাজিত ১৬; মুস্তাফিজ ১/২১)।
ফল: ৯ উইকেটে জয়ী নাজমুল একাদশ

Previous Post

সাঞ্জনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বুমরাহ

Next Post

ভারতে ৫ ম্যাচের পাঁচটিতেই হার রফিক-সুজনদের

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

6
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post
ভারতে ৫ ম্যাচের পাঁচটিতেই হার রফিক-সুজনদের

ভারতে ৫ ম্যাচের পাঁচটিতেই হার রফিক-সুজনদের

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
6

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD