Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঢাকায় তাসকিন, ড্রাফটের আগেই জমে উঠল বিপিএল

November 7, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তাসকিনের পেস তোপে জিতল রংপুর
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বিপিএলের নতুন মৌসুম শুরু হতে এখনও দেড় মাস বাকি। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই গরম হয়ে উঠছে ক্রিকেট অঙ্গন। প্লেয়ার্স ড্রাফটের আগেই চমক দেখিয়ে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।

গত মৌসুমে দুর্বার রাজশাহীর হয়ে বল হাতে ছিল তাসকিনের উজ্জ্বল উপস্থিতি। মাত্র ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে ছিলেন বিপিএলের অন্যতম সেরা পেসার। তার বিধ্বংসী স্পেলে রাজশাহী কয়েকটি ম্যাচে প্রতিপক্ষকে চাপে ফেলেছিল, যদিও শেষ পর্যন্ত দলটি পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ৭ দলের মধ্যে তারা শেষ করেছিল পঞ্চম স্থানে। মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের বিতর্কেই বেশি আলোচিত ছিল রাজশাহী।

ঠিক সেই জায়গা থেকেই হয়তো নতুন সূচনার খোঁজে আছেন তাসকিন। শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস ড্রাফটের আগেই তাঁকে সরাসরি চুক্তিতে দলে টেনে নিয়েছে। ঢাকার এই পদক্ষেপ যেন আগাম ইঙ্গিত-তারা এবার শক্তিশালী, ভারসাম্যপূর্ণ ও তারকায় ভরা একটি দল গঠন করতে চায়।

বিপিএলের ২০২৫ আসর মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর, অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। বিসিবি ইতিমধ্যে দলগুলোর নাম চূড়ান্ত করেছে এবং জানিয়েছে, ভবিষ্যতে মালিকানা পরিবর্তন হলেও এই নামগুলো অপরিবর্তিত থাকবে।

ড্রাফট অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষ সপ্তাহে, তবে তার আগেই দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। সিলেট টাইটান্স ইতিমধ্যে জাতীয় দলের দুই তারকা স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে। রাজশাহী ওয়ারিয়র্সও পিছিয়ে নেই; তারা এগিয়ে রেখেছে তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম ও পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে আলোচনা।

Previous Post

কান্নার ভেতর থেকে উঠে আসা প্রতিবাদ, জাহানারার পাশে দাঁড়াল কোয়াব

Next Post

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

Related Posts

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

8
Next Post
জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

Discussion about this post

সর্বশেষ..

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

তামিমের কণ্ঠে সংস্কারের সুর, ‘কমিটি টিম’ বিতর্কে ইতি?

by cricbdadmin
0
10

ক্রিকেট মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষকে জবাব দেওয়াই ছিল তার পরিচয়। এখন সেই মানুষটিই বোর্ডরুমে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন ব্যবস্থার ভেতরের অসাম্য...

দাপুটে জয়ে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

দাপুটে জয়ে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

by cricbdadmin
0
5

স্বপ্নের মতো এক জয়! চ্যাম্পিয়নের মতো শুরু! ঠিক তাই, এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দাপুটে এক জয় দিয়ে শুরু করল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD