Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ডোপ পাপে নিষিদ্ধ পেসার শহিদুল

July 14, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ডোপ পাপে নিষিদ্ধ পেসার শহিদুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় দলের পরিচিত মুখ নন তিনি। মাত্র একটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছেন। তবে বয়স মাত্র ২৭। সামনে লম্বা ক্যারিয়ার। কিন্তু সেই যাত্রা পথে বাঁধা পেলেন শহিদুল ইসলাম। আইসিসি অ্যান্টি-ডোপিং কোড লঙ্ঘনের দায়ে এই বাংলাদেশি ক্রিকেটার ১০ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। এই সময় আন্তর্জাতিক বা ঘরোয়া শুধু নয়, সব ধরণেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না এই ডানহাতি পেসার।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শহিদুলকে আইসিসি অ্যান্টি-ডোপিং কোডের ধারা ২.১ ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় এই শাস্তি প্রদান করে। ১০ মাস ক্রিকেট-সম্পর্কিত সমস্ত কার্যক্রম থেকে দূরে থাকতে বলা হয়েছে তাকে। ২৮ মে ২০২২ থেকে আগামী ২৮ মার্চ ২০২৩ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে থাকতে পারবেন না শহিদুল।

শহিদুল গত ৪ মার্চ ঢাকায় একটি আন্তর্জাতিক সিরিজের আগে আইসিসির ডোপিং পরীক্ষায় অংশ নেন। সেখানে প্রস্রাবের নমুনা প্রদান করার পর, ডোপ টেস্টে পজিটিভ হন। দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তির মেয়াদ কমে ১০ মাস হয়েছে। শহিদুল আইসিসিকে সন্তুষ্ট করতে পারেন যে নিষিদ্ধ পদার্থ ব্যবহার করে খেলাধুলার পারফরম্যান্স বাড়ানোর কোনও উদ্দেশ্য ছিল না তার।

জানা গেছে, ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে ডব্লিউএডিএ’র নিষিদ্ধ বস্তুর তালিকায় স্থান পাওয়া ক্লোমিফিন সেবন করেন। তবে একটু সচেতন হলে নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পারতেন। তিনি বিসিবির ডাক্তারকেও এটি জানান নি! শেষ অব্দি ডোপ পাপে ক্যারিয়ারটাই শঙ্কায় পড়ে গেল তার।

Previous Post

ওয়ানডেতে বাঘের গর্জন, উড়ছে বাংলাদেশ

Next Post

টপলির রেকর্ড গড়া বোলিংয়ে ভারতকে উড়িয়ে সমতায় ফিরল ইংল্যান্ড

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

6
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post
টপলির রেকর্ড গড়া বোলিংয়ে ভারতকে উড়িয়ে সমতায় ফিরল ইংল্যান্ড

টপলির রেকর্ড গড়া বোলিংয়ে ভারতকে উড়িয়ে সমতায় ফিরল ইংল্যান্ড

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
6

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD