Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ট্রফির আনন্দে রাজশাহী, ছাদখোলা বাসে বিজয়মিছিল

January 26, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ট্রফির আনন্দে রাজশাহী, ছাদখোলা বাসে বিজয়মিছিল
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা জয়ের পর সোমবার রাজশাহী শহরজুড়ে দেখা যায় উচ্ছ্বাস আর উৎসবের আমেজ। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে সংবর্ধনা জানাতে সকাল থেকে দুপুর পর্যন্ত ছাদখোলা বাসে করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন দলের ক্রিকেটাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমসহ খেলোয়াড়দের দেখতে রাজশাহীর বিভিন্ন এলাকায় ভিড় করেন হাজারো ক্রিকেটপ্রেমী।

সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর হজরত শাহমখদুম (র.) বিমানবন্দরে পৌঁছায় রাজশাহী ওয়ারিয়র্সের বহর। সেখানেই অপেক্ষমাণ ছাদখোলা বাসে বিপিএল ট্রফিসহ ওঠেন ক্রিকেটাররা। পুলিশ স্কটে বাসটি বিমানবন্দর থেকে শহরের দিকে যাত্রা শুরু করে। বাসের সামনে ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের মালিক নাবিল গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। বাস ঘিরে রাখেন মোটরসাইকেল আরোহী অসংখ্য সমর্থক। তাদের হাতে দেখা যায় ‘গর্বের জয়’, ‘বীরের শহর’, ‘জয় এসেছে কাপ উঠেছে’ লেখা প্ল্যাকার্ড। ছাদখোলা বাসের সামনে লেখা ছিল, ‘কাপ আইসিছে বাড়িতে’।

বিমানবন্দর থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক ধরে বাসটি আমচত্বর, বিমান চত্বর ও রুয়েট ফ্লাইওভার অতিক্রম করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পৌঁছায়। সেখানে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে চ্যাম্পিয়নদের বরণ করে নেন। অনেক শিক্ষার্থী নিজেদের পরনের শার্ট, টি-শার্ট কিংবা সোয়েটার খুলে ক্রিকেটারদের দিকে ছুড়ে দেন। ক্রিকেটাররা তাতে অটোগ্রাফ দিয়ে আবার ফিরিয়ে দেন। এ সময় অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম বারবার বিপিএল ট্রফি উঁচু করে ধরলে বাদ্যযন্ত্রের তালে তালে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত মানুষজন। আনন্দে বাসের ওপরেই নাচতে দেখা যায় দুই ক্রিকেটারকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়ার পর ছাদখোলা বাসটি তালাইমারী ও সাহেববাজার হয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে যায়। সেখানেও শিক্ষার্থীরা বাস ঘিরে ধরে সংবর্ধনা জানান। রাজশাহী কলেজের সামনেও একই দৃশ্য দেখা যায়। পরে বাসটি লক্ষ্মীপুর এলাকা ঘুরে দড়িখড়বোনা, রেলগেট ও আমচত্বর হয়ে পবায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে রোড-শো শেষ করে।

ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণের পুরো সময়জুড়েই পথে পথে মানুষ হাত নেড়ে, করতালি দিয়ে এবং স্লোগান তুলে ক্রিকেটারদের অভিনন্দন জানান। অনেকে দূর থেকেই ক্রিকেটারদের সঙ্গে সেলফি তুলে মুহূর্তটি স্মরণীয় করে রাখেন। ট্রফি হাতে রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা যেখানেই গেছেন, সেখানেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন তারা।

রোড-শো শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজশাহী ও বগুড়ায় বিপিএল ম্যাচ আয়োজনের দাবি জানান দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘আমি মনে করি, রাজশাহী ও বগুড়া; দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। বিপিএল আয়োজনের জন্য যে যে প্রস্তুতি দরকার, আশা করি বিসিবি সেগুলো দেখবে। হাতে এখনও এক বছর সময় আছে। রাজশাহী ও বগুড়ায় খেলা হলে দর্শকসংখ্যা আরও বেশি হবে।’

সমর্থকদের ভালোবাসায় আবেগাপ্লুত মুশফিক মনে করেন, এই ট্রফি রাজশাহীবাসীরই প্রাপ্য ছিল।

Previous Post

দেশের ক্রিকেট কলঙ্কিত, ক্ষমতায় এলে তদন্ত হবে: আমিনুল হক

Next Post

সুপার সিক্সে ব্যর্থতা, বিশ্বকাপ শেষ বাংলাদেশের

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
সুপার সিক্সে ব্যর্থতা, বিশ্বকাপ শেষ বাংলাদেশের

সুপার সিক্সে ব্যর্থতা, বিশ্বকাপ শেষ বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD